শিরোনাম
◈ সংসদের প্রথম অধিবেশন কবে? যা জানাগেল ◈ জেলবন্দি ইমরানকে দু’বার সমঝোতার প্রস্তাব দেয়  সরকার! ফাঁস করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, অস্বস্তিতে ইসলামাবাদ ◈ শরীরে আঘাতের চিহ্ন, সড়কে মিলল আওয়ামী লীগ নেত্রীর লাশ ◈ চল‌চ্চি‌ত্র শি‌ল্পের জন‌্য নতুন সরকারের কা‌ছে শাকিব খানের চাওয়া ◈ আমরা যদি পিছিয়ে থাকি, তাহলে বর্তমান বিশ্বে অন্যরা আমাদের প্রতি করুণার দৃষ্টিতে তাকাবে : বাণিজ্যমন্ত্রী ◈ যে কারণে ডিসি সারোয়ারকে আদালতের শোকজ হয়, যা জানা গেল ◈ এনআইডি আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য ইসির জরুরি নির্দেশনা ◈ এবার ব্রিটিশ দ্বৈত নাগরিকদের জন্য সুখবর! ◈ ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুমকি ◈ শহীদ মিনার প্রাঙ্গণে রং-তুলির ছোঁয়ায় প্রস্তুতির শেষ পর্যায়

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০৯:৫৮ রাত
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০৯:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রেমের প্রস্তাবে রাজি না হওয়া ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৬

রুবেল মজুমদার: [২] কুমিল্লার বরুড়ায় গার্মেন্টসকর্মীকে অপরহণ করে ধর্ষণচেষ্টার অভিযোগে ছয় জনকে আটক করেছে পুলিশ।

[৩] শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার ধর্ষণচেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেন।
শনিবার বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার জানান, মামলায় অভিযুক্ত ছয় জনকে জিজ্ঞাবাদের জন্য আটক করা হয়েছে।

[৪] ইকবাল বাহার মজুমদার জানান জানান, নোয়াদ্দা গ্রামের মোর্শেদ নামে এক যুবক গার্মেন্টেসকর্মী ওই তরুণীকে প্রেমের প্রস্তাব দেয়। ওই তরুণী মোর্শেদের প্রস্তাব প্রত্যাখ্যান করেন।

[৫] শুক্রবার সন্ধ্যার পর ভুক্তভোগী তরুণী তার কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে প্রেম প্রত্যাখ্যানের জের ধরে মোর্শেদের নেতৃত্বে কয়েকজন তাকে নোয়াদ্দা গ্রামের ফিশারির পাড়ে তুলে নিয়ে যায়। সেখানে কয়েক জন মিলে তাকে ধর্ষণের চেষ্টা করে বলে তরুণীর পরিবার অভিযোগ করে। এই ঘটনায় একটি মামলা হয়েছে। অভিযুক্ত ছয় জনকে আটক করা হলেও মূল নেতৃত্ব দানকারী মোর্শেদ পলাতক রয়েছে। তাকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়