শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৩৫ রাত
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাজিরার মঙ্গলমাঝিরঘাট-শিমুলিয়া নৌরুটে ফেরি চালুর দাবিতে গণ-অনশন

শরীয়তপুর প্রতিনিধি: [২] জেলার জাজিরার মঙ্গলমাঝিরঘাট থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌরুটে ফেরি চালুর দাবিতে গণ-অনশন করছে পদ্মা সেতু রক্ষা কমিটি। শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে এ গণ-অনশন শুরু হয়।

[৩] অনশনকারীরা জানান, পদ্মায় তীব্র স্রোতের কারণে গত ৩২ দিন ধরে বাংলাবাজার-শিমুলিয়া ফেরি চলাচল বন্ধ রয়েছে। ফলে বিকল্প হিসেবে শরীয়তপুরের জাজিরা উপজেলার মঙ্গলমাঝির ঘাট থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়ায় ফেরি চলাচল করার কথা ছিল। তাই বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিটিএ) পরিস্থিতি বিবেচনা করে ফেরি চলাচলের জন্য গত ২০ আগস্ট মঙ্গল মাঝিরঘাট নির্মাণ কাজ শুরু করে। কাজটি শেষ হয় ২৫ আগস্ট সন্ধ্যায়। পরে রাতেই রোরো ফেরির পন্টুন বসানো হয়। কিন্তু এখন পর্যন্ত ফেরি চলাচল শুরু করতে পারেনি কর্তৃপক্ষ।

[৪] এ সময় উপস্থিত ছিলেন, পদ্মা সেতু রক্ষা কমিটি আহবায়ক জামাল মাদবর, সদস্য সচিব পলাশ খান, বরকত মোল্লা, বাদশা শেখ, শাকিল মোড়ল, জাহিদ শিকারী, জিমেল আহমেদ অপি সহ অন্যান্য সদস্যরা ।

[৫] এব্যাপারে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিটিএ) কারিগরি সহকারী প্রকৌশলী মো. ফয়সাল বলেন, এ নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ফলে মানুষ দুর্ভোগে পড়েছেন। তাই বিকল্প হিসেবে মঙ্গলমাঝির এলাকায় আমরা ফেরিঘাট নির্মাণ করি। এ রুটে ফেরি চালু বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়