শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৫৯ রাত
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০৩:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বান্দরবানে পর্যটকবাহী বাস লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি, আহত ২

বাবুল খান : [২] বান্দরবান-রাঙামাটি সড়কের গলাচিপা নামক স্থানে চলন্ত গাড়িতে গুলি করেছে পাহাড়ের অস্ত্রধারী সন্ত্রাসীরা। তারা গাড়ি লক্ষ্য করে ৪০ থেকে ৫০ রাউন্ড গুলিবর্ষণ করে। এ ঘটনায় গাড়ি খাদে পড়ে দুইজন আহত হয়েছেন। শনিবার (১৮ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে। ঘটনার পর ওই এলাকায় সেনাটহল জোরদার করা হয়েছে।

[৩] আহতরা হলেন- অয়সিংনু মারমা এবং মেহাইচিং মারমা। তাদের বাড়ি রাঙামাটির রাজস্থলী উপজেলার পোয়ইতু পাড়া এলাকায়।

[৪] বান্দরবানের রুমা উপজেলার পর্যটন স্পট বগালেকসহ কয়কটি দর্শনীয় স্থান ভ্রমণ শেষে ১৯ পর্যটক রাঙামাটির রাজস্থলীতে ফিরছিলেন। এসময় গুলির ঘটনা ঘটে।

[৫] আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানিয়েছে, সাধারণ মানুষের ভেতরে ভয়ভীতি সৃষ্টির জন্য জেএসএস (মূল) এর সশস্ত্র সন্ত্রাসীরা এ পরিস্থিতি সৃষ্টি করেছে। আহত দুই নারীকে চিকিৎসার জন্য রাঙামাটির কাপ্তাই একটি বেসরকারি ক্লিনিকে প্রাথমিকভাবে চিকিৎসা দেয়া হয়েছে। অন্যান্য যাত্রীদের অন্য একটি গাড়িতে তাদের গন্তব্যস্থলে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। সেনাবাহিনী ওই এলাকায় টহল কার্যক্রম অব্যাহত রেখেছে। বর্তমানে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সম্পাদনা: মিনহাজুল আবেদীন।

 

 

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়