শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০৬:২৯ বিকাল
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০৬:২৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স শিক্ষার্থীদের শর্তসাপেক্ষে তৃতীয় বর্ষে প্রমোশনের সিদ্ধান্ত

শরীফ শাওন: [২] করোনা পরিস্থিতির উন্নতি হলে পরীক্ষায় অংশগ্রহণ এবং কমপক্ষে ৩টি তত্বীয় কোর্সে ডি বা এর বেশি পাওয়ার শর্তে ২০২০ সালের অনার্স ২য় বর্ষের শিক্ষার্থীদের ৩য় বর্ষে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

[৩] জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ২০২০ সালে অনার্স ২য় বর্ষের পরীক্ষায় অংশগ্রহণে যেসকল শিক্ষার্থীরা অনলাইন কোর্স ও নিকোর্স পরীক্ষায় অংশগ্রহণে আবেদন ফরম পূরণ করেছে, তাদের শর্তসাপেক্ষে তৃতীয় বর্ষে উন্নীত করা হবে। অনিয়মিত শিক্ষার্থীদের মধ্যে যারা ৩য় বর্ষে উন্নীত হয়নি, তারাও এ সুযোগ পাবে।

[৪] শর্ত ভঙ্গ হলে এই প্রমোশন বাতিল হবে জানিয়ে শিক্ষার্থীদের বলা হয়, শর্ত মেনে নির্ধারিত ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ ১৩ অক্টোবরের মধ্যে শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠাতে হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়