শিরোনাম
◈ দুই জাহাজ কেনায় উধাও ১০ মিলিয়ন ডলার ◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০৫:১৪ বিকাল
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৪১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আর্জেন্টিনাকে ৩-১ গোলে হারিয়ে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক: [২] গত দুই ম্যাচ আর্জেন্টিনার ছেলেদের হারাতে না পারলেও মার্তারা এবারই ঠিকই আর্জেন্টিনাকে হারিয়ে দিয়েছে। ঘরের মাঠে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আর্জেন্টিনা মেয়েদের উড়িয়ে দিয়ে জয় নিয়ে মাঠ ছেড়েছে পিয়া সানদহাগের শিষ্যরা।

[৩] শুক্রবার ব্রাজিলের এস্তাদিও গভর্নর এরনানি স্যাটিরো স্টোডিয়ামে আর্জেন্টিনার মেয়েদের বিপক্ষে ম্যাচটি ৩-১ গোলে জয় পেয়েছে সাম্বা বাহিনী। আক্রমণ প্রতি আক্রমণের ম্যাচে প্রথমার্ধে লুডমিলার পাস থেকে দাদিনহোর গোলে এগিয়ে যায় ব্রাজিল। ওই গোলের লিড নিয়েই বিরতিতে যায় স্বাগতিকরা।

[৪] দ্বিতীয়ার্ধে মাঠে ফিরে আরও গোছানো আক্রমণ শুরু করে মার্তারা। গোলও পেয়ে যায় দ্রুত। ৫০-৫৯ এই দশ মিনিটে আরও দু গোল করে কার্যত ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় ব্রাজিল। ৫১তম মিনিটে বদলি নামা নিকোলা রেইস্লার গোলে ব্যবধান দ্বিগুণ করার পর ৫৯ তম মিনিটে এরিকার পাস থেকে গোল করে ব্রাজিলকে ৩-০ গোলে এগিয়ে দেন অ্যাঞ্জেলিনা।

[৫] শেষদিকে তারকা মারিয়ানা ল্যারোকুয়েটের পাস থেক আর্জেন্টিনার হয়ে ফ্লোরেন্সিয়া বনসেগুন্ডো এক গোল শোধ করলেও তা আর সফরকারীদের হার এড়ানোর জন্য যথেষ্ঠ ছিলো না।

[৬] বাকি সময় আর কোন গোল না হলে চিরপ্রতিদ্বন্দ্বী মেয়েদের বিপক্ষে ৩-১ গোলের বড় জয় নিয়েই মাঠ মাঠ ছাড়ে ব্রাজিলের মেয়েরা। গোল ডট কম

  • সর্বশেষ
  • জনপ্রিয়