শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০৫:১১ বিকাল
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০৫:১১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার রোগীদের স্বল্পমূল্যে ফিস টেস্ট চালু

শাহীন খন্দকার: [২] শনিবার (১৮ সেপ্টেম্বর) প্যাথলজি বিভাগের সাইটোজেনেটিকস ল্যাব টেস্টের উদ্বোধনী বক্তব্যে বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ আরও বলেন, প্যাথলজি বিভাগে স্তন ক্যান্সার রোগীদের জন্য এইচইআর-২, এনইইউ ফ্লোরেন্সেস ইন সিটু হাইব্রিডাইজেশন-ফিস টেস্ট চালু হওয়ার মাধ্যমে মুজিব শতবর্ষে সফলতার পালকে আরো একটি নতুন পালক যুক্ত হলো।

[৩] তিনি বলেন, এর মাধ্যমে ক্যান্সার চিকিৎসায় বাংলাদেশ এক ধাপ এগিয়ে গেলো। এতে রোগীদের আর দেশের বাহিরে যেতে হবে না এবং সময় ও অর্থ উভয়ই সাশ্রয় হবে। স্তন ক্যান্সার নির্ণয় ও চিকিৎসাসেবায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। পূর্বের তুলনায় রোগীদের কষ্ট ও ভোগান্তি অনেকটাই লাঘব হবে।এই টেস্ট চালু হওয়ার মাধ্যমে স্তন ক্যান্সার রোগীদের আরোগ্য লাভে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

[৪] তিনি আরও বলেন, প্যাথলজি বিভাগে ‘ক্যান্সার মলিকুলার প্যাথলজি ল্যাবরেটরি’ বাস্তবায়নসহ উক্ত বিভাগে ল্যাবের আধুনিকায়ন ও সামগ্রিক উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন থেকে সব ধরনের সহায়তা প্রদান করা হবে। অনুষ্ঠানে প্যাথলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. ফেরদৌসী বেগম এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়