শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৩৩ দুপুর
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানের জেএফ-১৭ জঙ্গি বিমান কিনছে আর্জেন্টিনা

রাশিদ রিয়াজ : আর্জেন্টিনা আগামী বছর পাকিস্তান থেকে ১২টি জেএফ-১৭ জঙ্গি বিমান কিনতে দেশটির বাজেটে বরাদ্দ দিয়েছে ৬৬৪ মিলিয়ন ডলার। থান্ডার ব্লক থ্রি ফাইটার হিসেবে পরিচিত এসব জঙ্গি বিমান পাকিস্তান চীনের প্রযুক্তিগত সহায়তা নিয়ে তৈরি করেছে। আর্জেন্টিনার কাছে জঙ্গি বিমান বিক্রিতে রাশিয়া, যুক্তরাষ্ট্র ও ভারত প্রস্তাব দিয়েছিল। কিন্তু আর্জেন্টিনার বিমান বাহিনীর জন্যে পাকিস্তানের তৈরি জেফ-১৭ সিরিজের সবচেয়ে আধুনিক সংস্করণের বিমানটিকে বেছে নেয় দেশটির সরকার। প্রতিটি বিমানের মূল্য ধরা হয়েছে ৫০ মিলিয়ন ডলার। অতিরিক্ত ২০ মিলিয়ন ডলার বাজেটে রাখা হয়েছে বিমানগুলোর মেরামত ও রানওয়ের আধুনিকীকরণ ও অবকাঠামো গড়ে তোলার জন্যে। খুব শীঘ্রই পাকিস্তান এসব বিমান আর্জেন্টিনায় সরবরাহের প্রস্তুতি নিচ্ছে।

গত ২০১৫ সালে আর্জেন্টিনা ৩৬০ মিলিয়ন ডলার খরচে ১৪টি ইসরায়েলি আইএআই কেএফআইআর বিমান কেনার উদ্যোগ নিলে শেষ পর্যন্ত দেশটির সরবার পরিবর্তনে তা বাতিল হয়ে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়