শিরোনাম
◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য ◈ দেশে জ্বালানি তেলের মজুদ আর কত দিন চলবে? ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার ◈ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ◈ ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০৩:২৩ দুপুর
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০৩:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কথা বলতে পারছেন না সঙ্গীত পরিচালক বাপ্পি লাহিড়ী

বিনোদন ডেস্ক: সম্প্রতি একথা প্রকাশ্যে আসতেই জোর জল্পনা বেড়েছে বলিমহলে। বিশেষ করে সুরকার পুত্র বাপ্পা লাহিড়ীর কথাতেই যেন উদ্বেগ বাড়ছে ভক্তদের মধ্যে। আশির দশকের বলিউডে উল্কা গতিতে বাপ্পী লাহিড়ীর উত্থান। বাংলাদেশের সিনেমায়ও শোনা গেছে তার সুর ও কণ্ঠ। তার সুরে ভারতে বাজিমাত করেছিলেন রুনা লায়লা। হিন্দুস্থান টাইমস ।

জানা গেছে, এ প্রসঙ্গে সুরকার-পুত্র বাপ্পা লাহিড়ীর কথায় জল্পনা বেড়েছে আরও। এর কয়েক মাস আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন বাপ্পী। ভর্তি ছিলেন মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে। কভিড থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসলেও শরীর আর সম্পূর্ণ ঠিক হয়নি।

ইন্ডাস্ট্রিতে জোর গুজব, এরপরই নাকি গলার সুর সম্পূর্ণ হারিয়েছেন বাপ্পী। হাসপাতাল থেকে বাড়ি ফিরে আসার পর তাকে দেখতেও যান ইন্ডাস্ট্রির বেশ কয়েকজন ব্যক্তিত্ব। তাদের সঙ্গেও নাকি কোনো কথা বলেননি বাপ্পী। কিংবা বলে উঠতে পারেননি।

বাবার অসুস্থতার খবর পেয়ে কয়েক মাস আগেই লস অ্যাঞ্জেলস থেকে দেশে ফিরেছেন ছেলে বাপ্পা। তারপর আর যুক্তরাষ্ট্রে ফিরে যাননি। বাবার খেয়াল রাখছেন।

এ দিকে বাপ্পীর পরিবার ঘনিষ্ঠ এক সূত্রের খবর, ফুসফুস সংক্রান্ত বেশ কিছু সমস্যা ধরা পড়েছে এই সুরকার-গায়কের। সে জন্যই নাকি চিকিৎসকের নির্দেশে তার কথা বলা বারণ। বাপ্পা সরাসরি তার বাবার সুর হারানো নিয়ে কিছু না বললেও ইঙ্গিতে বুঝিয়েছেন করোনা বেশ ভালোমতোই প্রভাব ফেলেছে বাপ্পীর স্বাস্থ্যে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়