শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০৩:০২ দুপুর
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০৩:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাজীপুরে দোকান কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

এ.এইচ.সবুজ: [২] গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় অটল ভৌমিক (২১) নামে এক দোকান কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

[৩ ]শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার কালীগঞ্জ বাজারের বাবুল এন্ড ব্রাদার্স মার্কেটের দোতলার সিঁড়ি থেকে ঐ দোকান কর্মচারীর মরদেহ উদ্ধার করা হয়।

[৪] জানা যায়, নিহত অটল ভৌমিক নেত্রকোনা জেলার মদন উপজেলার পদমশ্রী এলাকার অনিল ভৌমিকের ছেলে। সে কালীগঞ্জ বাজারের বাবুল এন্ড বাদ্রার্স মার্কেটের রতন চন্দ্র সাহার নিজস্ব বিস্কুট-মুড়ির দোকানে কর্মচারী হিসেবে কাজ করতো।

[৫] কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম জানান, অটল ভৌমিক পরশু (১৬ সেপ্টেম্বর) তার নিজ গ্রামের বাড়ি থেকে ফিরেছেন। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সারাদিন দোকানে কাজ করার পর একই মার্কেটের গোডাউনে অটলসহ আরো তিনজন ঘুমিয়ে ছিলেন। তবে বাহির থেকে দোকান মালিক কলাপসিপল গেইটে তালা মেরে রেখে যান। শনিবার সকালে দোকান মালিক গেইটের তালা খুলে তাদের ডাকতে গেলে তিনি দোতলার সিঁড়ির সাথে প্লাস্টিকের রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। অন্যদিকে বিস্কটু-মুড়ির দোকানের গোডাউনে ঘুমিয়ে থাকা অন্য দুই কর্মচারীর ঘরে বাহির থেকে ছিটকিনি দিয়ে আটকানো ছিলো। এদিকে থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

[৬] তিনি আরো জানান, মরদেহ উদ্ধারের পর লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশের ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

[৭] আপাতত ওই মার্কেটের দোকান মালিক রতন চন্দ্র সাহা বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি অপমৃত্য মামলা দায়ের করেছেন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়