শিরোনাম
◈ ঢাকায় ১৮ পাম্পে ‘ফুয়েল পাশ’ পাইলটিং কার্যক্রম শুরু, আরও যেসব জেলায় চালু হচ্ছে দেখুন তালিকা ◈ ইরান যু‌দ্ধের কার‌ণে তীব্র সংক‌টে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রায়ত্ব তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি! ◈ ইরানের সঙ্গে সম্পর্ক এখন খুবই ভালো: ট্রাম্প ◈ ৩ মে ঢাকায় আস‌ছে পাকিস্তান ক্রিকেট দল, বাংলাদেশের বিরু‌দ্ধে সি‌রি‌জের প্রথম টেস্ট ৮ মে ◈ দুর্নীতি, কানাডার টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ নিয়ে তদন্তে আইসিসি  ◈ হরমুজ প্রণালিতে আবারও আটকে গেল ‘বাংলার জয়যাত্রা’ ◈ নতুন শত্রুর হিসাব কষছে ইসরায়েল, আলোচনায় উঠে আসছে পাকিস্তান ও তুরস্ক ◈ উপসাগরীয় বন্দরে অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের ◈ ইসরায়েলকে এবার সতর্ক করেছেন ট্রাম্প ◈ চট্টগ্রামের ২৮টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মধ্যে ৬টিই বন্ধ!

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০২:২৩ দুপুর
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৫৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১২ থেকে ১৭ বছরের শিক্ষার্থীদের শিগগির ফাইজারের টিকা দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

জেরিন আহমেদ, সোহেল হোসেন : [২] জাহিদ মালেক বলেন, ১২ থেকে ১৭ বছরের যারা স্কুল-কলেজের শিক্ষার্থী, তাদের জন্য খুব দ্রুত সময়ের ভেতর ফাইজারের টিকা দেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

[৩] তিনি বলেন,করোনা নিয়ন্ত্রণে আছে বলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হয়েছে এবং শিল্প কারখানা সচল রয়েছে বলে অর্থনীতির চাকা সচল রয়েছে।

[৪] স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'বাংলাদেশসহ পৃথিবীর আটটি দেশকে লাল তালিকাভুক্ত করেছিল যুক্তরাজ্য। তবে সেখান থেকে আমাদের দেশের নাম এখন বাদ দিয়েছে দেশটি।

[৫] তিনি বলেন, এ পর্যন্ত আমরা আড়াই কোটি মানুষকে টিকা দিয়েছি এবং আমরা ডাব্লিউএইচও'র সঙ্গে আরো ১০ কোটি টিকা নেওয়ার জন্য চুক্তি করেছি।'

[৬] জাহেদ মালেকবলেন, 'করোনা নিয়ন্ত্রণে নেই বলে সোমালিয়ার প্রধানমন্ত্রী তাঁর ক্ষমতা হারিয়েছেন এবং থাইল্যান্ডের সরকারপ্রধানেরও অবস্থা শোচনীয়।'

[৭] আজ শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে পৌর ভবনে মানিকগঞ্জ পৌরসভার উন্নয়নকল্পে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

[৮] পৌর মেয়র মো. রমজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল লতিফ, পুলিশ সুপার গোলাম আজাদ খান, জেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, প্রেসক্লাব সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক অতিন্দ্র চক্রবর্তী বিপ্লব প্রমুখ। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়