শিরোনাম
◈ ইরান যুদ্ধের অভিঘাত: তেলের দামে উল্লম্ফন, চাপে বিশ্ব অর্থনীতি ◈ ব্যাংকে হামলার পর কড়া বার্তা ইরানের, লক্ষ্য যুক্তরাষ্ট্র-ইসরায়েলের অর্থনৈতিক কেন্দ্র ◈ আপৎকালীন জ্বালানির জন্য ভারতের কাছে ডিজেল চাওয়া হয়েছে: জ্বালানিমন্ত্রী ◈ ‘চতুর্থ উত্তরসূরী’: ইরানের দীর্ঘ যুদ্ধের পরিকল্পনা ◈ দায়িত্বের বাইরে মন্তব্য না করতে মন্ত্রী-এমপিদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী ◈ বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের নির্বাচনে অনিয়ম ও কারসাজি তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠন ◈ রানার আগুনে বোলিং, পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ ◈ ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ◈ বিদেশি ঋণে চাপ বাড়ছে: পাওয়ার চেয়ে পরিশোধেই বেশি ব্যয় ◈ জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ১১:০৭ রাত
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ১১:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইভ্যালির চুক্তি বাতিল নিয়ে মিথিলার মন্তব্য

নিউজ ডেস্ক: বিতর্কিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সঙ্গে যুক্ত হয়েছিলেন দেশের জনপ্রিয় তারকা রাফিয়াত রশিদ মিথিলা। তিনি ছাড়াও প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত হয়েছিলেন তাহসান খান ও শবনম ফারিয়া। জনপ্রিয় তারকাদের সমন্বয় করার সুবাদে ইভ্যালির নাম-পরিচিতি উল্লেখযোগ্য হারে বেড়ে গেলেও, সেটা তলানিতে ঠেকতে খুব বেশি সময় লাগেনি। গ্রাহকদের পণ্য ডেলিভারি না দেওয়া এবং অর্থ আত্মসাতের নানা অভিযোগ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। আরটিভি

তাহসান, মিথিলা এবং ফারিয়া কেউই এখন আর এই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত নেই। এই তিন তারকার কেউ ইভ্যালি ছেড়েছেন প্রতিষ্ঠানটির বিতর্কিত কর্মকাণ্ডের জন্য, আবার কেউ ছেড়েছেন লেনদেনে অসঙ্গতির কারণে।

চলতি বছরের ১৫ মে ইভ্যালিতে শুভেচ্ছাদূত হিসেবে যোগ দেন মিথিলা। ওই দিন তাহসানসহ ইভ্যালির একটি বিশেষ লাইভে অংশ নেন তিনি। এর দুই মাস পর চুক্তি বাতিল করেন এই অভিনেত্রী।

ইভ্যালির সঙ্গে না থাকার বিষয়টি নিশ্চিত করে মিথিলা গণমাধ্যমকে বলেন, ‌‘আমি জয়েন করার দুই মাসের মধ্যে দেখি নানা জটিলতা। আগে তো এতো কিছু টের পাইনি। তবে আমি চাই না এই সময়ে ইভ্যালি রিলেটেড কোনো খবরে আসতে। আমার আরও অনেক কাজ আছে, সেগুলো নিয়েই এখন ব্যস্ত আমি।’

অর্থ আত্মসাতের অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের নামে মামলা দায়ের করেন এক ভুক্তভোগী। সেই মামলার প্রেক্ষিতে গেলো বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় রাজধানীর মোহাম্মদপুরে ইভ্যালি এমডি রাসেলের বাসায় অভিযান চালায় র‍্যাব। অভিযান শেষে বিকেল ৫টা ২০ মিনিটে এ দম্পতিকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে এই দম্পতির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম এই আদেশ দেন।

প্রসঙ্গত, ইভ্যালি নানা প্রলোভনের মাধ্যমে মানুষের সঙ্গে প্রতারণা করেছে। প্রতিষ্ঠানটির হাজার কোটি টাকা দেনা রয়েছে। দেশীয় বা আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কাছে দায়সহ ইভ্যালিকে বিক্রি অথবা দেউলিয়া ঘোষণার পরিকল্পনা করেছিলেন ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়