শিরোনাম
◈ খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ ও এক-এগারোয় কী ভূমিকা? ছক কষা হয় আগের দিন সন্ধ্যার বৈঠকে ◈ ইরান যুদ্ধে মধ্যস্থতা করতে চেয়ে সক্রিয় পাকিস্তান, ভারত কি কোণঠাসা হচ্ছে?  ◈ ইমনের ব‌্যা‌টিং তাণ্ড‌বের পর মোস্তাফিজের রেকর্ড, জয়ে ফিরলো লাহোর কালান্দার্স ◈ বাংলাদেশে উৎপাদনের পরও জ্বালানি সংকট কেন? ◈ সাফ চ্যাম্পিয়ন দ‌লের জন‌্য পুরস্কার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর ◈ যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘কালো দিন’: একদিনে ২ যুদ্ধবিমান, ৫ ড্রোন ভূপাতিত, ২ হেলিকপ্টারে হামলা করলো ইরান ◈ এলপিজির দামে বড় লাফ, তবুও বাজারে বাড়তি দামে বিক্রি ◈ ইসি শুরু করেছে প্রাথমিক প্রস্তুতি, সরকারের “গ্রিন সিগন্যাল” চাই ◈ জ্বালানি সংকটে গণপরিবহন সেবা ফ্রি করার ঘোষণা পাকিস্তানের ◈ বিশ্বজুড়ে পেট্রোলের দামে বৈষম্য: কোথায় কত দামে বিক্রি হচ্ছে

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৩১ বিকাল
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৩১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীর খিলগাঁও এ ভবনের সানসেট থেকে গলাকাটা কিশোর উদ্ধার, ঢামেকে চিকিৎসাধীন

মোস্তাফিজুর রহমান: [২] ওই পথ কিশোরের নাম মাহিম (১৫)। তার বাবার নাম জামাল, তারা শরীয়তপুরের বাসিন্দা । রাজধানীর তালতলা এলাকায় বসবাস করছে তারা।

[৩] খিলগাঁও ফায়ার স্টেশন অফিসার মেহেদী হাসান বলেন, শুক্রবার(১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটায় ট্রিপল নাইনে খবর পেয়ে। রাজধানীর খিলগাঁও তালতলা ৫ নং রিয়াজবাগ একটি চারতলা ভবনের তিন তালার কার্নিশ থেকে পথ কিশোরকে গলাকাটা আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বিকেল সোয়া ছয়টায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়।

[৪] তিনি আরো বলেন, তার গলায় ডানপাশে ধারালো ব্লেডে অনেক অংশ কেটে ফাঁকা ক্ষত হয়ে গেছে।

[৫] ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, আহত ওই কিশোরের চিকিৎসা চলছে। সম্পাদনা : খালিদ আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়