শিরোনাম
◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা ◈ অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করে ৯৯৯–এ কল, ঘটনাস্থলে পুলিশ দেখল লাশের পাশে ধূমপান করছেন স্বামী ◈ জ্বালানি সংকট মোকাবিলায় দেশের কয়লা উত্তোলনে জোর, অগ্রাধিকার পাচ্ছে ফুলবাড়ী খনি ◈ চুয়েটে নতুন উপাচার্যকে ভবনের ভেতরে রেখে বাইরে থেকে তালা দিলেন শিক্ষার্থীরা ◈ প্রথম ভোট শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি ◈ ‘নাশতা করার সময় চারদিক থেকে বাসায় ঢিল ছোড়া শুরু হয়’, উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ০৭:০৯ বিকাল
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ০৭:০৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্কুলের টয়লেট থেকে ১১ ঘণ্টা পর উদ্ধার বাক্প্রতিবন্ধী কিশোরী

মিজান লিটন: [২] চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের হোসেনপুর বালিকা উচ্চবিদ্যালয়ে ঘটেছে এ ঘটনা।

[৩] এতে বিদ্যালয়ের কারও গাফিলতি পেলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার।

[৪] এলাকাবাসী এবং ওই ছাত্রীর পরিবার সূত্রে জানা যায়, শারমিন এসএসসি পরীক্ষার্থী। পার্শ্ববর্তী কচুয়া উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের আশ্রাফপুর দক্ষিণপাড়া হাজীবাড়ির আনোয়ার হোসেনের মেয়ে।

[৫] বাক্প্রতিবন্ধী শারমিন আক্তার বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় বিদ্যালয় ছুটির পর টয়লেটে প্রবেশ করে। প্রাকৃতিক কাজ সেরে বের হওয়ার আগেই বিদ্যালয়ের আয়া শাহানারা আক্তার শানু বাইরে থেকে তালাবন্ধ করে দিয়ে চলে যান। বাক্প্রতিবন্ধী হওয়ায় কাউকে ডাকতে পারেনি শারমিন।

[৬] ছুটির পর বাড়ি না ফেরায় শারমিনের বাবা তার সহপাঠী ও আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজখবর করতে শুরু করেন। রাত ১০টার পর স্থানীয় স্বর্ণকারবাড়ির আল আমিন বিদ্যালয়ের পাশে পুলের ওপর ঘুরতে আসেন। তিনি স্কুলের বাথরুম থেকে আওয়াজ শুনতে পান। খবর পেয়ে এলাকার লোকজন এসে তালা ভেঙে শারমিনকে উদ্ধার করে।

[৭] বিদ্যালয়ের আয়া শাহানারা আক্তার শানু বলেন, সাড়ে ১২টায় নয়, তিনি বিকেল ৪টার দিকে বাথরুমের তালা বন্ধ করেছেন। তবে ভেতরে কেউ আছে কি না, তা তিনি তখন না দেখেই দরজা বন্ধ করেছেন।

[৮] উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার বলেছেন, ‘আমি ঘটনা জেনে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আহসান উল্যাহ চৌধুরীকে তদন্তের নির্দেশ দিয়েছি। এ ঘটনায় বিদ্যালয়ের কারও গাফিলতি পেলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।' সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ