শিরোনাম
◈ ৭৫ কোটি টাকায় বদলে যাবে ধানমন্ডি লেক, হবে ‘নজরুল সরোবর’ ◈ ৩০ গ্রামের ৫ লাখ নারী বদলে দিচ্ছেন গ্রামীণ অর্থনীতি, বছরে আসে ৫০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ◈ তালাকের আগেই দেনমোহর চাইতে পারবেন স্ত্রী: হাইকোর্ট ◈ ৫ বছরে ১ কোটি কর্মী পাঠাতে কতটা প্রস্তুত বাংলাদেশ ◈ প্রবাসীদের জন্য বড় সুখবর, নতুন ভিসা সুবিধা চালু করল সৌদি আরব ◈ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভাজনের কারণে গৃহযুদ্ধের ঝুঁকি, যেকোনো সময় ভেঙে পড়তে পারে ইসরায়েল: সিআইএ ◈ বিশ্বের সেরা ৫০০ শহরের তালিকা থেকে বাদ ঢাকা, পিছিয়েছে বাংলাদেশের সব বড় শহর! ◈ সেন্টমার্টিনে বিনামূল্যে খতনা করিয়ে অর্ধশতাধিক শিশুর ইনফেকশন ও রক্তক্ষরণ ◈ সোলার প্যানেল নাকি মিনি উইন্ড টারবাইন, বাড়ির জন্য কোনটি বেশি লাভজনক? ◈ বৃহস্পতিবার মিরপুর-আগারগাঁওসহ বিস্তীর্ণ এলাকায় ১০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ০৭:০৪ বিকাল
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ০৭:০৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পেটের ভেতরে করে ইয়াবা পাচার, আটক ৪

সুজন কৈরী: [২] প্রাণঘাতি কৌশল নিয়ে পেটের ভেতরে করে ইয়াবা পাচারকালে রাজধানীর যাত্রাবাড়ী থেকে আট হাজার ৪৫০ পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। আটকরা হলেন- কাজী কামরুল, শেখ হৃদয়, ওমর ফারুক ও হাবিবুর রহমান।

[৩] বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টা থেকে দেড়টা পর্যন্ত র‌্যাব-১০ এর একটি দল যাত্রাবাড়ীর গোলাপবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

[৪] র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির সোয়েব বলেন, ইয়াবার চালান নিয়ে মাদক কারবারিদের অবস্থানের তথ্য পেয়ে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। তাদের মধ্যে কাজী কামরুলের কাছ থেকে ৩০টি ক্যাপসুলে এক হাজার ৪২৫পিস, শেখ হৃদয়ের কাছ থেকে ৩০টি ক্যাপসুলে এক হাজার ৪২৫ পিস, ওমর ফারুকের কাছ থেকে ৭০টি ক্যাপসুলে তিন হাজার পিস ও হাবিবুর রহমানের কাছ থেকে ৫০টি ক্যাপসুলে দুই হাজার ৬০০ পিস ইয়াবা জব্দ করা হয়। এছাড়া তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোনসেট ও নগদ দুই হাজার ৪০ টাকা উদ্ধার করা হয়।

[৫] প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা র‌্যাবকে জানিয়েছেন, তারা পেশাদার মাদক কারবারি। বেশ কিছুদিন ধরে দেশের সীমান্তবর্তী বিভিন্ন জেলা থেকে ইয়াবা সংগ্রহ করে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে প্রাণঘাতি এ কৌশল অবলম্বন করেন তারা। ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ করছিলেন। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ