শিরোনাম
◈ ব্যবসায়ী থেকে তিন মন্ত্রণালয়ের মন্ত্রী: কে এই শেখ রবিউল আলম? ◈ গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ◈ সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী ◈ ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, জানা গেল কে কোন দায়িত্বে? ◈ ফুটবল বিশ্বকাপ দেখতে আবেদন পড়েছে ৫০ কো‌টি ৮০ লাখ ◈ শেখ হাসিনা কি নেতাকর্মী‌দের ৩২ নম্ব‌রে যাতায়ত ও আওয়ামী লীগের কার্যালয় খোলার নির্দেশ দিয়েছেন?  ◈ দুই মাস পর ভারতীয় নাগরিকদের ভিসা দেওয়া শুরু করল বাংলাদেশ ◈ রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না, আশ্বাস দিলেন ধর্মমন্ত্রী ◈ এলডিসি উত্তরণ: তিন বছর স্থগিত চেয়ে জাতিসংঘে চিঠি দিলো বাংলাদেশ ◈ অন্তর্বর্তী সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে এখনো বিতর্ক কেন?

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ০৪:২২ দুপুর
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ০৪:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পথে হারিয়ে যাওয়া শিশুকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩ ধর্ষক

রাজু চৌধুরী : [২] চট্টগ্রাম নগরের ডবলমুরিং মডেল থানা থানাধীন আগ্রাবাদ এলাকা ধর্ষণের অভিযোগে তিনজন ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাতে

[৩] এ তথ্য নিশ্চিত করে ডবলমুরিং জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. আরিফ হোসেন জানান, চট্টগ্রাম আগ্রাবাদ এলাকা থেকে সীতাকুণ্ড থানায় নিয়ে যাওয়ার পর ১৪ বছরের এক শিশুকে দলবদ্ধ ধর্ষণ করে। বুধবার (১৫ সেপ্টেম্বর) রাতে নগরের ডবলমুরিং মডেল থানায় একটি মামলা দায়েরের পর পুলিশ ঘটনাটি সম্পর্কে অবগত হয় এবং গ্রেপ্তারে অভিযানে নেমে ট্রাকের সহযোগী মো. মেহেদী হাসান মুন্না (১৯), সিকিউরিটি গার্ড সাকিব (২১) এবং মো. হাসান তারেক (৪০)কে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

[৪] মামলার এজাহার সূত্রে জানা যায়, ভাবির সঙ্গে শিশুটি আগ্রাবাদে চিকিৎসকের কাছে যাওয়ার প্রাক্কালে পথে ফুটপাতে পথচারীদের ভীড়ের চাপে ভাবিকে হারিয়ে ফেলে। অভিযুক্ত মুন্না তাকে আগ্রাবাদ সিঅ্যান্ডএফ টাওয়ারের সামনে খুঁজে পেয়েছিল এবং তাকে বাসস্থান খুঁজে পেতে সাহায্য করার আশ্বাস দিয়ে কৌশলে মেয়েটিকে সিএনজিতে করে সীতাকুণ্ড উপজেলার কালু শাহ মাজার এলাকার বাড়িতে নিয়ে যান। সেখানে নিয়ে ভিকটিমকে তিনজন দলবদ্ধ ধর্ষণ করে।

[৫] পরে ভিকটিমকে নগরে নামিয়ে দিয়ে যায় মুন্না। সিএমপির ডবলমুরিং জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. আরিফ হোসেন বলেন, ধর্ষণের অভিযোগ পাওয়ার পরে বুধবার দিবাগত রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়