শিরোনাম
◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ ◈ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং ◈ মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ ◈ ইসরায়েলের শোধনাগারে আগুন, ইরানের হামলায় জ্বালানি স্থাপনায় নতুন শঙ্কা ◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল ◈ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি উৎপাদনের ১৭% ধ্বংস, পুনরুদ্ধারে লাগবে ৫ বছর ◈ পাকিস্তানের দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি: মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান ◈ প্রধানমন্ত্রীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে চিঠি দিলেন নরেন্দ্র মোদি

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৫০ দুপুর
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অস্ট্রেলিয়ার সঙ্গে নতুন জোট, আন্তর্জাতিক সমালোচনার মুখে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য

রাকিবুল আবির, সাজিদ হাসান: [২] এই চুক্তির উদ্দেশ্য, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব বিস্তার ঠেকানো। নতুন এই চুক্তি অনুযায়ী অস্ট্রেলিয়াকে পারমাণবিক সাবমেরিন প্রযুক্তি হস্তান্তর করবে দুই দেশ। প্রথমবারের মত এমন হাইটেক প্রযুক্তি অন্য কোনো দেশের কাছে হস্তান্তর করতে যাচ্ছে দেশ দুটি। বিবিসি

[৩] বিশেষ করে এমন চুক্তিতে ক্ষুব্ধ হয়েছে ফ্রান্স। ফ্রান্স জানায়, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের এমন কর্মকান্ড ফ্রান্সের পিঠে ছোঁড়া বসানোর মত।

[৪] এর কারণ হলো অস্ট্রেলিয়া ও ফ্রান্সের একটি সামরিক চুক্তি। যেই চুক্তির আওতায় অস্ট্রেলিয়া ফ্রান্স থেকে ৯০ বিলিয়ন ডলার ব্যয়ে পারমাণবিক সাবমেরিন কিনবে। তবে প্রযুক্তিগত হস্তান্তরের মাধ্যমে সেই চুক্তি বাতিল হয়ে যায়।

[৫] এদিকে চীন ত্রিদেশীয় এই নতুন জোটকে কোল্ড ওয়ার হিসেবে আখ্যায়িত করেছে। চীন জানায়, এধরনের কর্মকান্ডের অর্থ হলো যুদ্ধের জন্য চীনকে উসকে দেওয়া।

[৬] গত বুধবার যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার মধ্যে একটি ত্রিদেশীয় নিরাপত্তা বিষয়ক চুক্তি স্বাক্ষরিত হয়। যদিও চীনের নাম উল্লেখ করা হয়নি, তবে বিশেষজ্ঞদের মতে, দক্ষিণ চীন সাগরে চীনের প্রভাব ঠেকাতেই এই জোট গঠন করা হয়েছে। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়