শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৩৪ দুপুর
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দাউদকান্দিতে হাত-পা বাঁধা কিশোরের মরদেহ উদ্ধার

রুবেল মজুমদার: [২] কুমিল্লার দাউদকান্দি উপজেলায় আশরাফুল ইসলাম(১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

[৩] শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার দৈয়া পাড়া গ্রাম থেকে হাত-পা বাঁধা ও মুখে কস্টিপ পেচানো অবস্থায় উদ্ধার করা হয়।

[৪] নিহত আশরাফুল কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের শাহপুর গ্রামের আল আমিনের ছেলে এবং লালপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী।

[৫] নিহতের পরিবার সূত্রে জানা যায়, আশরাফুল লালপুর উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণিতে পড়তো। করোনার কারনে স্কুল বন্ধ থাকায় বাবা অটো রিক্সা চালাত। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে অটো নিয়ে বের হওয়ার পর সে নিখোঁজ হয়। রাতে তিতাস থানা এবং গৌরীপুর ফাঁড়ি পুলিশকে মৌখিকভাবে জানান তার বাবা আল আমিন।

[৬] তিনি জানান, স্কুল বন্ধ থাকায় ছেলে আমার অটোরিক্সা চালাত। প্রায় সময় গৌরিপুরের কয়েকজন আমার ছেলেকে বিরক্ত করতো। একবার তার কাছ থেকে জোর করে টাকা পয়সাও নিয়ে গেছে। আমার ছেলে হত্যার বিচার চাই।

[৭] গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক সৈয়দ ফারুক হোসেন জানান, শুক্রবার সকাল সাড়ে ৮টায় গৌরীপুর ইউনিয়নের দৈয়াপাড়া গ্রামের নোমান সরকারের বাড়ির পুকুর পাড় থেকে মুখে কস্টিপ পেচাঁনো এবং গাছের সঙ্গে হাত বাধা অবস্থায় উদ্ধার করেছি। ধারনা করা হচ্ছে এটি পরিকল্পিত হত্যা। তথ্য প্রযুক্তির মাধ্যমে হত্যা রহস্য উদঘাটনে কাজ চলছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়