শিরোনাম
◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন ◈ ভার‌তের চেতন শর্মা বল‌লেন, বাংলাদেশের নির্বাচনের পর সিদ্ধান্ত বদলাবে পাকিস্তান ◈ ভোটের মাঠে বাকযুদ্ধ, দিশেহারা ভোটাররা ◈ ই‌ত্তিহা‌দের বিরু‌দ্ধে জয় পে‌লো আল নাসর, এবা‌রো খেল‌লেন না রোনালদো

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ০১:১৯ দুপুর
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ০১:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভাসানচর থেকে পালানোর সময় ১৮ রোহিঙ্গা আটক

মাহবুবুর রহমান: [২] নোয়াখালীর হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে পালিয়ে যাওয়ার সময় ১০ শিশুসহ ১৮জন রোহিঙ্গাকে চেয়ারম্যানঘাট এলাকায় আটক করেছে স্থানীয় লোকজন। পরে তাদের পুলিশে হস্তান্তর করা হয়।

[৩] বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে চেয়ারম্যানঘাটের চতলারঘাটের জঙ্গল থেকে তাদের আটক করা হয়।

[৪] আটককৃতদের রোহিঙ্গা পুনর্বাসন কর্তৃপক্ষের মাধ্যমে ভাসানচর ফেরত পাঠানো হবে বলে নিশ্চিত করেছেন চেয়ারম্যানঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাহের।

[৫] হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, দালাল চক্রের মাধ্যমে বৃহস্পতিবার রাতে ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে ১০শিশু ও ৮জন প্রাপ্ত বয়স্ক রোহিঙ্গা নারী-পুরুষ নৌকা যোগে পালানোর চেষ্টা করে। রাত ২টার দিকে তাদের বহনকারি নৌকাটি চেয়ারম্যানঘাটের পাশের চতলাঘাটের একটি জঙ্গলের তাদের নামিয়ে দিয়ে চলে যায়। পরে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাদের আটক করে পুলিশ ফাঁড়িতে জানালে পুলিশ তাদের ফাঁড়িতে নিয়ে আসে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়