শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ১২:৩১ দুপুর
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ১২:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেয়ালে ধাক্কা খেয়ে ৩০০ পাখির মৃত্যু (ভিডিও)

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের নতুন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ভবনগুলোর কাঁচের দেয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে মারা গেছে ৩০০ অভিবাসী পাখি। ভবনটির নিচে পড়ে থাকা পাখিগুলোর মৃতদেহের ছবি পোস্ট করেছেনস নিউ ইয়র্ক সিটি অদুবন নামের এক সংগঠনের স্বেচ্ছাসেবকরা। রাইজিংবিডি

নিউ ইয়র্কের বহুতল ভবনগুলোর সঙ্গে ধাক্কা খেয়ে বছরের পর বছর বহু পাখি মারা যাচ্ছে বলে অভিযোগ করে আসছে নিউ ইয়র্ক সিটি অদুবন। তবে চলতি সপ্তাহে পাখি মারা যাওয়ার সংখ্যা অনেক বেড়েছে।

সংগঠনটির সহযোগী পরিচালক কাইটলিকন পারকিনস জানান, সোমরাত থেকে মঙ্গলবার পর্যন্ত ঝড়ো আবহাওয়ার কারণে পাখিদের মারা যাওয়ার সংখ্যা বেড়েছে।

তিনি বলেন, ‘অনেক বড় ঝড় ও বাজে আবহাওয়া ছিল এবং অনেক পাখি ছিল। এই সমন্বয়ের কারণে জানালার সঙ্গে পাখির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দেখা যাচ্ছে, ঝড়ের কারণে পাখিরা নিচু দিয়ে উড়তে বাধ্য হয়েছে কিংবা তারা বিভ্রান্ত হয়েছিল। এছাড়া নৈশকালীন আলোর প্রভাবও পাখির ওপর অনেক বেশি ছিল, বিশেষ করে মেঘাচ্ছন্ন রাতে।’

মেলিসা ব্রিয়ার নামের এক স্বেচ্ছাসেবক জানিয়েছেন, তিনি নতুন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ভবনগুলোর আশেপাশের এলাকা থেকে প্রায় ৩০০ পাখির মৃতদেহ পেয়েছেন। ভবনগুলোর উত্তর, দক্ষিণ ও পশ্চিম প্রান্ত এবং ফুটপাতগুলোতে পাখির মৃতদেহ পড়েছিল।

ভিডিও দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন

https://nypost.com/video/300-birds-mysteriously-dead-in-this-apocalyptic-scene/

  • সর্বশেষ
  • জনপ্রিয়