শিরোনাম
◈ হাম মহামারির ঝুঁকি নিয়ে অন্তর্বর্তী সরকারকে আগেই সতর্ক করেছিল ইউনিসেফ! ◈ ট্রাম্প কীভাবে ঐতিহাসিকভাবে অজনপ্রিয় রাষ্ট্রপতি হয়ে উঠলেন  ◈ ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনার ক্লাবে যোগ দেয়ার কথা ভাবছেন নেইমার! ◈ ট্রাফিক আইন লঙ্ঘন, চাঁদাবাজ নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে সরকার ◈ আইপিএলে ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন নিয়ে কড়াকড়ি ভারতীয় ক্রিকেট বোর্ডের ◈ যুক্তরাষ্ট্রের ‘প্রজেক্ট ফ্রিডম’ এখন অচলাবস্থায় আটকে গেছে: ইরান ◈ তেলের বাজারে স্থিতিশীলতা ফেরাতে উৎপাদন বাড়াচ্ছে সৌদি ও রাশিয়াসহ সাতটি দেশ ◈ হরমুজ প্রণালির আসল ‘কার্ড’ কার হাতে, ইরান না যুক্তরাষ্ট্র? ◈ পশ্চিমবঙ্গে মমতার দুর্গে ধস: যেভাবে ঐতিহাসিক জয় ছিনিয়ে নিল মোদির বিজেপি ◈ ইতালির পালেরমো শহরে এক কিশোরীকে ধর্ষণ করে পালিয়েছেন বাংলাদেশি যুবক!

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ১১:০৩ দুপুর
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ১১:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লিওনেল মেসি চলে যাওয়ায় ১০০ মিলিয়ন ইউরো ক্ষতির মুখে বার্সেলোনা শহর

স্পোর্টস ডেস্ক: [২] স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনা লিওনেল মেসির অভাব বেশ ভালোভাবেই টের পাচ্ছে। দলটির বিবর্ণ পারফরমেন্সে মুখ ফিরিয়ে নিচ্ছেন সমর্থকরা। শুধু তাই নয়, মেসির অনুপস্থিতিতে বড় ক্ষতির মুখে পড়তে যাচ্ছে বার্সেলোনা শহরও। তার চলে যাওয়ায় ২০ শতাংশ পর্যটক হারাবে শহরটি। টাকার অঙ্কে যে ক্ষতির পরিমাণ প্রায় ১০০ মিলিয়ন ইউরো।

[৩] এখন নতুন পরিকল্পনায় ক্লাবকে ঘুরে দাঁড়ানোর প্রস্তাব বিশ্লেষকদের। ক্লাবের লা মেসিয়া একাডেমি থেকে কিভাবে আয় বাড়ানো যায় সেই চিন্তা করার পরামর্শ তাদের। চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের কাছে রীতিমতো বিধ্বস্ত। তাতেই পরিষ্কার মেসিবিহীন বার্সেলোনার নতুন যাত্রা। অথচ কাতালান ক্লাবটিতে না থেকেও ছিলেন প্রিয় লিও। এখনও সেই ১০ নম্বর জার্সিতেই তাকে পাওয়ার চেষ্টা বার্সা সমর্থকদের। তাইতো বায়ার্ন ম্যাচের আগে প্রচুর বিক্রি হলো এলএমটেন জার্সি।

[৪] বার্সেলোনা সোশ্যাল ক্লাবের সভাপতি অ্যাঞ্জেল পেরেজ জানান, মাত্র ১২ জন সমর্থক মিলে বায়ার্নের বিপক্ষে ম্যাচ দেখতে হয়েছে। অথচ মেসি থাকার সময় সমর্থক উপচে পড়তো হলরুমে। খারাপ লাগলেও এটাই এখন ক্লাবের আসল চিত্র। মেসির চলে যাওয়ায় মাঠের পারফরমেন্সে যতটা বিবর্ণ বার্সেলোনা তারচেয়ে বেশি আর্থিকভাবে। ক্লাবটির দেনা প্রায় ১ দশমিক ২ বিলিয়ন ডলার। গ্রিজম্যানসহ একঝাক ফুটবলার ছেড়ে দিয়েও কাটেনি দুরবস্থা। এরইমধ্যে মূল স্পন্সর রাকুটেন ও বেকোকে হারিয়েছে বার্সেলোনা। ঘুরে দাঁড়াতে তাই বিকল্প ভাবার পরামর্শ বিশ্লেষকদের। - মার্কা

  • সর্বশেষ
  • জনপ্রিয়