শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ১১:০৪ দুপুর
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ১২:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাতিসংঘের অধিবেশনে ভার্চুয়ালি যোগ দেবেন ৭ দেশের শীর্ষ নেতা

মাজহারুল ইসলাম : [২] আগামী সপ্তাহ থেকে শুরু জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বিশ্বের শতাধিক নেতৃবৃন্দ ভাষণ দেবেন। যার মধ্যে বিভিন্ন রাষ্ট্র ও সরকারের প্রধানরা থাকবেন। তবে তাদের মধ্যে অন্তত ৭টি দেশের শীর্ষ নেতারা ভার্চুয়ালি যোগ দেবেন।

[৩] সাধারণ বিতর্ক শুরুর ২ দিন পর ২৪ সেপ্টেম্বর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভিডিও লিঙ্কের মাধ্যমে ১৯৩ সদস্যের সাধারণ পরিষদের ৭৬ তম অধিবেশনে ভাষণ দেবেন। এটি বৈশ্বিক ফোরামের অনলাইন কার্যক্রমের পরপর দ্বিতীয় বছর হবে। এবার সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন মালদ্বীপের আব্দুল্লাহ শহীদ। তিনি তুরস্কের ভোলকান বোজকিরের স্থলে সভাপতি নির্বাচিত হয়েছেন।

[৪] এবারের সাধারণ পরিষদের প্রতিপাদ্য হল, আশার মাধ্যমে স্থিতিস্থাপকতা তৈরি করা, কোভিড-১৯ থেকে পুনরুদ্ধার করা, স্থায়িত্ব পুনর্গঠন করা, বিশ্বের চাহিদার প্রতি সাড়া দেয়া, মানুষের অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করা এবং জাতিসংঘকে পুনরুজ্জীবিত করা।

[৫] মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, জর্ডানের বাদশাহ আবদুল্লাহ এবং তুরস্ক, ব্রাজিল, ভেনিজুয়েলা এবং ফিলিস্তিনের প্রেসিডেন্টের পাশাপাশি বাংলাদেশ, যুক্তরাজ্য, জাপান ও ভারতের প্রধানমন্ত্রীরা জাতিসংঘ সদর দফতরে উপস্থিত বক্তাদের তালিকায় রয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী ছাড়াও ইরান, মিশর, ফ্রান্স, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ের প্রেসিডেন্টরা ভিডিও লিংকের মাধ্যমে পূর্বে-রেকর্ড করা বিবৃতি প্রদান করবেন। ট্রিবিউন

 

  • সর্বশেষ