শিরোনাম
◈ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে অতীতের তিক্ত অভিজ্ঞতা: এবার কোন পথ বেছে নেবে বিএনপি? ◈ চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ আফ্রিকায় যাওয়ার পথে জিম্বাবুয়েতে দুই বাংলাদেশির রহস্যজনক মৃত্যু ◈ ৩৪ দিন পর শ্রেণিকক্ষে ফেরার সিদ্ধান্ত চুয়েটের শিক্ষক-শিক্ষার্থীদের ◈ বিশ্বে প্রথম ভাসমান হাইড্রোজেন উৎপাদন প্ল্যাটফর্ম নামালো চীন ◈ চার বছরের রেকর্ড ভেঙে জাপানে বাংলাদেশের পোশাক রপ্তানি ৩৪ কোটি ডলার ◈ হুমায়ুন কবিরকে পূর্ণ মন্ত্রীর ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি ◈ সাইবার হামলার শঙ্কায় বন্ধ ব্যাংক-ভূমিসেবা, ওয়ারফেয়ারের জন্য কোটি টাকা ব্যয়েও প্রস্তুত নয় বাংলাদেশ ◈ বিদেশি পর্যটকদের কাছ থেকে পাওয়া ডলারের ১৫ শতাংশ রাখতে পারবে হোটেল-রেস্তোরাঁ ◈ ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে অনুমোদন পেল নতুন ৪ পাঠ্যবই

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ০৯:১৮ রাত
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ০৯:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বোয়ালমারীতে ভ্রাম্যমাণ আদালতে বিকাশ এগ্রো ফুড লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা

সনতচক্রবর্ত্তী : [২] ফরিদপুরের বোয়ালমারীতে পাটের বস্তা ব্যবহার না করে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় এক চালকল মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) ভ্রাম্যমাণ আদালতে অটো রাইস মিল 'বিকাশ এগ্রো ফুড লিমিটেড'কে এই জরিমানা করা হয়। বিকাশ এগ্রো ফুড লিমিটেডের মালিক বোয়ালমারী পৌরসভার ৭ নং ওয়ার্ডের বাসিন্দা বিকাশ চন্দ্র সাহা।

[৩]আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক।

[৪] ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার বোয়ালমারী সদর ইউনিয়নের সোতাশী গ্রামে অবস্থিত অটো রাইস মিল 'বিকাশ এগ্রো ফুড লিমিটেড'। মোড়কজাতের ক্ষেত্রে ওই মিলে পাটের চালের বস্তার পরিবর্তে দীর্ঘদিন ধরে প্লাস্টিকের বস্তা ব্যবহার করা হতো। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে এর সত্যতা পাওয়ায় ওই অটো রাইস মিলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার বেলা তিনটায় আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক। পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর ৪ ধারায় এই জরিমানা করা হয়।

[৫] এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক বলেন, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইনের লঙ্ঘন করায় বিকাশ এগ্রো ফুড লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

[৬] উল্লেখ্য, অটো রাইস মিল ‘বিকাশ এগ্রো ফুড লিমিটেড’র বিরুদ্ধে পরিবেশ দূষণ ও নিম্নমানের চাল আমদানিসহ নানান অভিযোগসহ রয়েছে। গত বছর ৩ সেপ্টেম্বর মিলটিতে অভিযান চালিয়ে তৎকালীন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ ১৪০ টন নিম্নমানের চাল জব্দ করে। এছাড়া মিলটির ছাই এবং বর্জ্যের কারণে পার্শ্ববর্তী বারাশিয়া নদীর পানি দূষিত হয়ে ব্যবহার অনুপযোগী ও স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক জীবন-যাত্রা বাধাগ্রস্ত হচ্ছে।

  • সর্বশেষ