শিরোনাম
◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ০৭:২২ বিকাল
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ময়মনসিংহে নির্যাতিত গৃহ শিশুকর্মীর চিকিৎসার দায়িত্ব নিলেন এসপি

আল আমীন: [২] ফুলবাড়ীয়ার গৃহকর্মীর কাজ করতে গিয়ে নির্যাতনের স্বীকার শিশু তানিয়া আক্তারের (১১) চিকিৎসার দায়িত্ব নিয়েছেন ময়মনসিংহের পুলিশ সুপার মো. আহমার উজ্জামান।

[৩] বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে তানিয়ার বাবা তাজিম উদ্দিনের হাতে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা তুলে দেন পুলিশ সুপার।

[৪] কোতোয়ালীর ওসি কামাল আকন্দ জানান, পুলিশ সুপার আহমার উজ্জামান শিশু তানিয়ার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। চিকিৎসা খরচ বাবদ নগদ অর্থ তানিয়ার বাবার হাতে তুলে দেওয়া হয়েছে।

[৫] প্রসঙ্গত, ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কুশমাইল ইউনিয়নের পানের ভিটা গ্রামের তামিজ উদ্দিনের মেয়ে তানিয়া। চরপাড়া এলাকায় ভাড়া বাসায় এক হাজার টাকা মাসিক বেতনে তিন মাস আগে আসমা বেগম নামে এক পরমাণু চিকিৎসা কেন্দ্রের ল্যাব সহকারীর বাসায় কাজে যোগ দেয় শিশু তানিয়া। এরপর থেকে বিভিন্ন অজুহাতে শিশুটির ওপর অমানবিক নির্যাতন করতেন আসমা আক্তার, স্বামী ও তার ভাই-বোন।

[৬] গত শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগীর বাবা আসমা আক্তার, নিটু আক্তার ও সোহাগ মিয়াকে আসামি করে কোতোয়ালী থানায় মামলা করেন। আসামিরা পালিয়ে থাকায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

  • সর্বশেষ