শিরোনাম
◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুনে টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০ ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৩২ বিকাল
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৩২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব তলব ‘উদ্দেশ্যমূলক’ : জবিসাস

জবি প্রতিনিধি: [২] সরকারের একটি সংস্থার চাহিদার প্রেক্ষিতে জাতীয় ১১ সাংবাদিক নেতার ব্যাংক হিসাব বিবরণী তলব করার ঘটনাকে ‘উদ্দেশ্যমূলক’ দাবি করে এমন কার্যক্রমের নিন্দা জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জবিসাস)।

[৩] বৃহস্পতিবার সংগঠনের দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাকিবুল আহসান নিশাদ সাক্ষরিত এক যৌথ বিবৃতিতে সভাপতি রবিউল আলম ও সাধারন সম্পাদক আহসান জোবায়ের এই ঘটনার নিন্দা জানান।

[৪] বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দেশের শীর্ষ সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব বিবরণী তলব করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সব তফসিলী ব্যাংকে চিঠি পাঠিয়েছে। সাংবাদিকদের প্রতিনিধিত্বশীল সবচেয়ে গুরুত্বপূর্ণ ৬টি সংগঠনের ১১ জনের নাম রয়েছে ওই তালিকায়। কোনো সাংবাদিক নেতার ব্যাংক হিসেবে অস্বাভাবিক লেনদেন বা অর্থ পাচারের সুনির্দিষ্ট তথ্য থাকলে তার কাছে ব্যক্তিগতভাবে হিসাব চাইতে পারে এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নিতে পারে।

[৫] কিন্তু ঢালাওভাবে সংগঠনের শীর্ষ পদে নির্বাচিতদের আর্থিক লেনদেন তলব সাংবাদিক সংগঠন ও এর নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করছে। দেশে এমনিতে গণমাধ্যম চরম সংকটকাল অতিক্রম করছে। স্বাধীন ও সাহসী সাংবাদিকতার পরিবেশ বিপন্ন। এমন নাজুক পরিস্থিতিতে ঢালাওভাবে সাংবাদিক সংগঠন ও নেতাদের ব্যাংক হিসাব তলবে সাংবাদিকতা পেশার ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হচ্ছে।

[৬] নেতৃবৃন্দ আরও বলেন, সাংবাদিক সংগঠন ও নেতাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপপ্রয়াস সংবাদমাধ্যম ও সাংবাদিকদের মধ্যে নতুন করে চাপ সৃষ্টি কবে। সাংবাদিকরা এমন সিদ্ধান্ত কখনোই মেনে নিবে না। শুধু একটি পেশার সব সংগঠনের শীর্ষ নেতাদের নামে ঢালাও সিদ্ধান্তও বিশেষ উদ্দেশ্যমূলক হতে পারে। অবিলম্বে এই ‘উদ্দেশ্যমূলক’ সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।

  • সর্বশেষ