শিরোনাম
◈ এক মাসে সুশাসনের বার্তা: জনআস্থায় এগোচ্ছে সরকার ◈ ‘লঞ্চের নির্ধারিত ভাড়ার থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার’ ◈ ইরান থেকে ২৫০ বাংলাদেশিকে ফেরাতে সরকারের উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় শীর্ষ নেতাদের মৃত্যু, কড়া বার্তা ইরানের ◈ দুইটি আসনের প্রার্থীদের খরচের সীমা জানাল ইসি ◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ০৪:২৫ দুপুর
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ০৬:০৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১৯ মাস পর বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

খালিদ আহমেদ: [২] জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে (ইউএনজিএ) যোগ দিতে দু’সপ্তাহের সরকারি সফরে শুক্রবার (১৭ সেপ্টেম্বর) নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২০ সালের মার্চে করোনার প্রাদুর্ভাবের পর এটি প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর হতে যাচ্ছে।

[৩] আজ বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা যায়।

[৪] মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন তিনি।

[৫] সূচি অনুযায়ী, ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে ১৭-১৮ সেপ্টেম্বর দু’দিনের যাত্রা বিরতির পর ১৯ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। ১৯-২৪ সেপ্টেম্বর পর্যন্ত তিনি নিউইয়র্কে অবস্থান করবেন এবং ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেবেন তিনি। জাতিসংঘে দেওয়া এটি হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৮তম ভাষণ।

[৬] নিউইয়র্কে সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী ওয়াশিংটন ডিসি সফর করবেন। সেখানে তিনি ২৫ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করবেন।

[৭] ৩০ সেপ্টেম্বর শেখ হাসিনার ওয়াশিংটন থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। ফিনল্যান্ডে যাত্রা বিরতির পর ১ অক্টোবর দেশে ফিরবেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়