শিরোনাম
◈ যেসব জেলায় আগামী ৭২ ঘণ্টার মধ্যে বন্যার আশঙ্কা ও সতর্কতা জারি ◈ খেলা অ‌ক্টোব‌রে, কোচ  জিদানের প্রথম ম্যাচের সব টিকিট এক দি‌নেই শেষ ◈ ব্রাজিলে বন্দুকধারীর গু‌লি‌তে মারা গে‌লেন তরুণ ফুটবলার ◈ এক যুদ্ধ হেরে অন্য যুদ্ধ জয়ের প্রস্তুতি ফিফার! এবার ৬৪ দেশ নিয়ে ফুটবল বিশ্বকাপ করার কাজ শুরু  ◈ এমআইএসটির বিশ্বজয়ী দলের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, প্রযুক্তি উদ্ভাবনে সহায়তার প্রতিশ্রুতি ◈ ৬ হাজার সিম ব্যবহার করে শতকোটি টাকার প্রতারণা, গ্রেপ্তার চাইনিজ চক্রের ৪ সদস্য ◈ বিনামূল্যে ১৪ দিনের পর্যটন ভিসা দেবে ওমান ◈ বেনজীরের জামিনে মুক্তি, কোনো তথ্য দিচ্ছে না দুবাই পুলিশ ◈ বেনজীরের জামিন আদেশ বাতিলে দুবাইয়ে ল ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দীর্ঘ হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ০৩:২৮ দুপুর
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ০৩:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নওগাঁয় পৌর মেয়রসহ বিএনপির ৩ নেতা কারাগারে

আশরাফুল নয়ন: [২] সরকারি কাজে বাঁধা ও পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে ঘটনায় পৃথক মামলায় নওগাঁ পৌর মেয়র সহ বিএনপির তিন নেতা গেলেন কারাগারে। এরপর বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিজ্ঞ চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলামের আদালতে হাজির হয়ে তারা জামিনের আবেদন করেন। বিচারক জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

[৩] তারা হলেন- নওগাঁ পৌরসভা মেয়র ও জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক সনি, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু এবং সাবেক পৌর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান (মিজান)।

[৪] আসামি পক্ষের আইনজীবী মিনহাজুল ইসলাম বলেন, নাশকতার মামলায় উচ্চ আদালত থেকে তারা চার সপ্তাহের জামিনে ছিলেন। করোনা ভাইরাসে তাদের জামিনের মেয়াদ বাড়িয়ে দেয়া হয়। পরবর্তীতে উচ্চ আদালতের নির্দেশে তারা তিনজন চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ পূর্বক জামিনের আবেদন করে কিন্তু বিচারক জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

[৫] এদিকে, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নাসির উদ্দিন আহমেদের নেতৃত্বে আদালতে চত্বরে বিক্ষোভ মিছিল বের হয়।

[৬] উল্লেখ্য, সরকারি কাজে বাঁধা, পুলিশের ওপর হামলা ও সরকারি সম্পত্তিসহ জানমালের নিরাপত্তা বিঘ্নিত করায় সন্ত্রাসবিরোধী আইনে গত ৩০ মার্চ নওগাঁ সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল মান্নান বাদী হয়ে এ মামলা করেন। পৃথক দুই মামলায় ৫৭ জন করে একই ব্যক্তিসহ অজ্ঞাত আরও অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়