শিরোনাম
◈ গণতান্ত্রিক দেশে ইস্যু থাকবে, আলোচনায় সমাধান হবে: ভারতের হাইকমিশনার ◈ এসএসসির ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন করবেন যেভাবে ◈ সৌদিতে নিহতদের মরদেহ দেশে ফেরাতে ব্যবস্থা নিচ্ছে সরকার ◈ রাষ্ট্রপতি নির্বাচনে কর্নেল অলি আহমদ প্রার্থী, মনোনয়নপত্র সংগ্রহ করল ১১ দলীয় ঐক্য ◈ পরীক্ষায় ফেল বা খারাপ মানেই শেষ নয়, ঘুরে দাঁড়ানোর সুযোগ এখনই ◈ পরীক্ষায় ফেল করেও যেভাবে বিশ্বজয় করলেন তারা! ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক ◈ চলতি বছর এসএসসি ফলে ইংরেজি-গণিতে বেশি ফেল, আইসিটিতে সর্বোচ্চ পাস ◈ রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম প্রায়  চূড়ান্ত, বিএনপির নতুন মহাসচিব কে? ◈ সে‌প্টেম্ব‌রে ভারতীয় দল বাংলা‌দে‌শ সফর করতে মো‌দির কা‌ছে অনু‌মো‌তি চাইবে বি‌সি‌সিআই

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ১০:৩০ দুপুর
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ১২:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আফগান পরিস্থিতি নিয়ে পুতিন ও ইমরান খানের ফোনালাপ

মাজহারুল ইসলাম : [২] ফোনালাপে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আফগান পরিস্থিতি নিয়ে পরস্পরের মধ্যে সমন্বয়ের কথা বলেন। পাশাপাশি আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার ওপর জোর দেন তারা। পার্সটুডে

[৩] মস্কো এবং ইসলামাবাদ থেকে প্রকাশিত বিবৃতিতে এ কথা জানানো হয়। চলতি সপ্তাহের শেষের দিকে উজবেকিস্তানে সাংহাই সহযোগিতা পরিষদের শীর্ষ সম্মেলন অনুষ্ঠানের কথা রয়েছে। এর আগ মুহূর্তে রাশিয়ার প্রেসিডেন্ট এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী আফগান পরিস্থিতি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করলেন। রাশিয়া এবং পাকিস্তান দু দেশই সাংহাই সহযোগিতা পরিষদের সদস্য।

[৪] রাশিয়া সরকারের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, দু’নেতা টেলিফোনে মতবিনিময়ের সময় আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার জন্য নিজেদের মধ্যে সমন্বয় সাধনের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। পাকিস্তান সরকারের পক্ষ থেকেও আফগান পরিস্থিতি নিয়ে মস্কো ও ইসলামাবাদের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগের ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়।

[৫] পাকিস্তান জানিয়েছে, পুতিন এবং ইমরান খানের মধ্যে আলোচনার সময় যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা আশা করেন পাক প্রধানমন্ত্রী। তিনি বলেন, এরকম সংকটময় সময়ে আফগান জনগণকে একা ফেলে দেয়া কোনমতেই উচিত হবে না। এছাড়া আফগানিস্তানে জরুরিভিত্তিতে মানবিক সহায়তা পাঠানো এবং আফগানিস্তানের সম্ভাব্য অর্থনৈতিক সংকট ঠেকানোর জন্য ইমরান খান বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়