শিরোনাম
◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান ◈ ২ হাজার কোটি টাকায় সৌদি আরব থেকে জরুরি ভিত্তিতে বাড়তি জ্বালানি কিনছে সরকার

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৪৯ বিকাল
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৪৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রতি টিকিটের দাম ১৯ লাখ টাকা, এক টিকিটে দর্শকরা দেখতে পারবেন ১৩টি ম্যাচ

মাহিন সরকার: [২] টি-টোয়েন্টি বিশ্বকাপকে নিয়ে ক্রেকিটপ্রেমিদের আগ্রহের কোনো শেষ নেই। দুবাইয়ে মাঠে বসে সেরা জায়গায় খেলা দেখতে কে না চায়। কিন্তু এবার মনে হচ্ছে কোটিপতি হওয়া ছাড়া স্টেডিয়ামের ভালো আসনগুলোতে বসা যাবে না।

[৩] আইসিসি কর্তৃক নির্ধারিত টিকিটের দাম দেখে সবাই সেটাই ভাববে। বিশ্বকাপের এবারের আয়োজক দেশ সংযুক্ত আরব আমিরাত ও আইসিসি এ আসরে মোট দুই রকমের বিশেষ স্যুইটের ব্যবস্থা করেছে। উইকেট বরাবর রয়্যাল বক্সের দুই পাশে এ দুইটি স্যুইট থাকছে। যেগুলোর মধ্যে ২০টি আসন ভিআইপি এবং ১০টি আসন কর্পোরেট স্যুইট।

[৪] ভিআইপি স্যুইটের টিকিটের দাম ১৬ লাখ ৬৫ হাজার দিরহাম। বাংলাদেশি মুদ্রায় যার দাম প্রায় ৩ কোটি ৮৬ লাখ টাকা। এক্ষেত্রে প্রতিটি আসনের দাম পড়বে প্রায় ১৯ লাখ ৩০ হাজার টাকা। যদিও এক টিকিটে ১৩টি ম্যাচ দেখার সুযোগ রেখেছে আইসিসি। সেক্ষেত্রে প্রতি ম্যাচের জন্য দর্শকের খরচ করতে হবে প্রায় ১ লাখ ৪৮ হাজার টাকা।

[৫] অপরদিকে কর্পোরেট স্যুইটের টিকিটের দাম ৬ লাখ ৯০ হাজার দিরহাম। বাংলাদেশি মুদ্রায় যার দাম প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা। প্রতিটি আসনের খরচ পড়বে প্রায় ১৬ লাখ টাকা। এ টিকিট কিনলেও ১৩টি ম্যাচ দেখার ব্যবস্থা আছে। সেক্ষেত্রে প্রতি ম্যাচে দর্শকের ব্যয় করতে হবে প্রায় ১ লাখ ২৩ হাজার টাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়