শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর দেখা না পেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ওপর ক্ষু'ব্ধ নেতাকর্মীরা, হেনস্তার চেষ্টা (ভিডিও) ◈ উপজেলা পরিষদের প্রশাসক হলেন ৮ ইউএনও ◈ কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক ◈ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা সারাদেশের বিদ্যুৎকেন্দ্র নিয়ে ◈ মোহাম্মদপুরে কয়েকশ’ লোকের হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা ও জমির দলিল লুটের অভিযোগ ◈ টিকটক পরিচয়ে কুমিল্লায় দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক ◈ গাইবান্ধায় যেভাবে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিং প্রতারণার ফাঁদ পাতেন প্রতারক (ভিডিও) ◈ যুক্তরাজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশের পোশাক রপ্তানি, আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩% ◈ জমজম কূপের নিচে ক্যামেরা নামাতেই থমকে গিয়েছিলেন সৌদি আরবের শীর্ষ বিজ্ঞানীরা (ভিডিও)

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২১, ০২:৩৫ দুপুর
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার টিকার বড় চালান পাচ্ছে বাংলাদেশ, পাইপলাইনে রযেছে ২৪ কোটি টিকা: পররাষ্ট্রমন্ত্রী

তাপসী রাবেয়া: [২] কোভ্যাক্সের আওতায় বাংলাদেশ করোনাভাইরাসের টিকার এই চালান পাবে বলে জানিয়েছেন ড. এ কে আব্দুল মোমেন।
[৩] তিনি বলেন, ‘আমাদের দরকার ২৬ কোটি টিকা। আমরা ২৪ কোটি পাচ্ছি, আপাতত আমরা এটাতেই খুশি। এটা আগামী বছরের মার্চ-এপ্রিলের মধ্যে আসবে। যেহেতু আমরা টিকা লোকালি প্রডিউস করব আপাতত আমরা ২৪ কোটিতেই খুশি। আমরা আশা করি, এর মধ্যে আমাদের অধিকাংশ লোককে টিকার আওতায় আনতে পারব।’

[৪] ড. মোমেন বলেন, এই লটের টিকা স্বাস্থ্য মন্ত্রণালয় যখন বলবে তখনই ওরা দেবে। এটা কোভ্যাক্সের আওতায় আর সিনোফার্ম বিক্রি করেছে সেটা থেকে পাওয়া যাবে।’

[৫] রাশিয়ার সঙ্গে টিকা নিয়ে কোনো অগ্রগতি হয়েছে কি না, প্রশ্নের জবাবে মোমেন বলেন, ‘ কোনো অগ্রগতি হয়নি।’

[৬] করোনাভাইরাসের টিকার এক ডোজ না নেওয়া সত্ত্বেও ব্রিটেন অন্য দেশের নাগরিকদের দেশটিতে আশ্রয় দিচ্ছে, অথচ বাংলাদেশি নাগরিকদের জন্য দেশটিতে প্রবেশে রেড লিস্ট রাখার বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী।

[৭] তিনি বলেন, ‘যারা এক ডোজ টিকাও নেয়নি তাদের তোমাদের দেশে আশ্রয় দিয়ে রেখেছ। আমাদের এখানে তোমাদের (ব্রিটিশ) যে নাগরিক আছে তাদেরকে যেতে দাও। ভারতকে তারা রেড অ্যালার্ট করেনি, তাদের লোক মারা গেছে বেশি; সে অনুযায়ী আমাদের কম। আমাদের দেশে আফ্রিকান কোনো ভেরিয়েন্ট নেই। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ বিষয়টা রিপোর্টে বলা উচিত।’

[৮] বুধবার ডাচ-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিবিসিসিআই) আয়োজিত এক অনুষ্ঠান এসব বলেন মন্ত্রী। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ