শিরোনাম
◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ◈ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি: রফতানি বাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা ◈ হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা ◈ ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান (ভিডিও) ◈ কানাডায় এমপি মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি ◈ ভবিষ্যৎ ক্রিকেট কাঠামো তৈ‌রি‌তে বড় উদ্যোগ নিলো বিসিবি ◈ বঙ্গভবন ও ইন্ডিয়ার সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২১, ১১:১৯ দুপুর
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২১, ০২:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাকা ও রংপুরের ১৮টি পত্রিকার ঘোষণাপত্র বাতিল

আব্দুল্লাহ মামুন: [২] মঙ্গলবার সরকারি তথ্য বিবরণীতে একথা জানানো হয়। এতে বলা হয়, ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটের স্বাক্ষরিত গত ৮ সেপ্টেম্বরের প্রজ্ঞাপনে ঘোষণাপত্র বাতিল করা দৈনিক পত্রিকাগুলো হলো- গণ আওয়াজ, দৈনিক জনসেবা, ঢাকা প্রকাশ, জাতির কণ্ঠ, কিষাণ, এই দেশ এই দিন, পূর্ব আলো, সময়ের পাতা ও রিপোর্টার এবং ইংরেজি দৈনিক পত্রিকাটি হলো দি ফাইনান্সিয়াল ডেইলি।

[৩] দীর্ঘদিন ধরে প্রকাশনা বন্ধ থাকায় রংপুর থেকে প্রকাশিত চারটি দৈনিক ও চারটি সাপ্তাহিক পত্রিকার প্রকাশনা নিষিদ্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

[৪] চারটি দৈনিক হলো- গণ আলো, নতুন স্বপ্ন, বাহের সংবাদ এবং রংপুর চিত্র। সাপ্তাহিক পত্রিকাগুলো হলো- তুফান, কাউনিয়া, উত্তরের হালচাল এবং সমর্থন। বাংলাট্রিবিউন।

[৫] এ বিষয়ে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের জেএম শাখার কর্মকর্তা মোস্তফা আহামেদ জানান, ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধীকরণ) আইন-১৯৭৩ অনুযায়ী পত্রিকাগুলো নিষিদ্ধ করা হয়েছে। এগুলো দীর্ঘদিন ধরে প্রকাশিত হয়নি। এসব পত্রিকার সম্পাদক ও প্রকাশক পত্রিকার প্রকাশনা অব্যাহত না রাখার কারণ জানাতে ব্যর্থ হয়েছে। তাদের কাছে লিখিত চিঠি দেওয়ার পরও তারা সন্তোষজনক জবাব দিতে না পারায় আইনের ৯ ধারার (৩-ক) উপ-ধারার বিধান মোতাবেক চারটি দৈনিক ও চারটি সাপ্তাহিক পত্রিকার ঘোষণাপত্র বাতিল করে পরবর্তী মুদ্রণ, বিতরণ ও প্রকাশনা নিষিদ্ধ করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়