শিরোনাম
◈ আওয়ামী লীগের তৃণমূল দল বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে! ◈ বিহারে মুসলিম চালককে প্রকাশ্যে কুপিয়ে শিরশ্ছেদ, গণপিটুনিতে নিহত খুনি ◈ ইরানের ড্রোন হামলায় বেঁচে ফেরা মার্কিন সেনারাই দিলেন যে বিস্ফোরক তথ্য! ◈ টানা ৩ দিনের ছুটিতে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান! ◈ ফ্লাইট কমে ‘ছোট’ হচ্ছে শাহ আমানত বিমানবন্দরের আকাশ, একে একে সরে যাচ্ছে বিদেশি এয়ারলাইন্স ◈ রিয়াল মাদ্রিদকে রুখে দিল জিরোনা ◈ মব সহিংসতা ঠেকাতে বিদেশি সহায়তায় বিশেষ প্রশিক্ষণ পাচ্ছে পুলিশ, কাটাতে চায় সিদ্ধান্তহীনতা ◈ দিন দিন ফিফা ফুটবল বিশ্বকাপের টিকিটের দাম বাড়া‌চ্ছে  ◈ ডা. কামরুলকে চাঁদাবাজির হুমকি; রাতেই হাসপাতালে যুবদলের শীর্ষ নেতারা(ভিডিও) ◈ রাশিয়ার তেল ভারতে শোধন করে আমদানির পথে বাংলাদেশ, জ্বালানি কৌশলে বড় পরিবর্তন

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২১, ১০:৫৪ রাত
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২১, ১০:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উখিয়ায় সাড়ে ৬ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক

কায়সার হামিদ মানিক: [২] উখিয়ার কুতুপালং ২ ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের বালুর মাঠ পুলিশ ক্যাম্পে অভিযান চালিয়ে সাড়ে ৬ হাজার ইয়াবাসহ রেহেনা বেগম (৩৬) নামের ১ রোহিঙ্গা নারীকে গ্রেফতার করেছে ১৪ এপিবিএনের সদস্যরা।

[৩] মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টার দিকে এই অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃত রোহিঙ্গা নারী রেহেনা বেগম ক্যাম্প ২-(ইস্ট) এর এ/২-ব্লকের গুল মোহাম্মদ এর স্ত্রী বলে জানান।

[৪] বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অধিনায়ক (পুলিশ সুপার) মো. নাইমুল হক।

[৫] সুত্রমতে, উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বালুর মাঠ ক্যাম্প পুলিশ অভিযান পরিচালনা করে ৬ হাজার ৫ শত ৪৫ পিস ইয়াবাসহ ১ রোহিঙ্গা নারীকে গ্রেফতার করে।

[৬] গ্রেফতারকৃত রোহিঙ্গা নারীকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ সংক্রান্তে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়