শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২১, ০৯:৩৭ রাত
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২১, ০৫:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তিস্তায় জেলের জালে সাড়ে ৩ মণ ওজনের শুশুক

রংপুর প্রতিনিধি: [২] মঙ্গলবার ভোরে টেপামধুপুর ইউনিয়নের চর গনাই গ্রামের জেলেরা তিস্তায় মাছ ধরতে জাল ফেললে আটকা পড়ে শুশুকটি। তবে ডাঙায় তোলার পর এটি মারা যায়।

[৩] কাউনিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা ফারজানা আক্তার জানান, শুশুকটি দেখতে পেয়ে জেলেরা আতঙ্কিত হয়ে পড়েন। গ্রামবাসীর সহযোগিতায় এটিকে নদী থেকে ডাঙায় তোলা হয়। পরে দড়ি দিয়ে শুশুকটির মুখ বেঁধে গ্রামে আনা হলে বহু মানুষ দেখতে ভিড় করে। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন অনেক আগেই সেটি মারা গেছে। দুপুরে এটিকে মাটি চাপা দেওয়া হয়।

[৪] জেলা মৎস্য কর্মকর্তা বরুণ চন্দ্র বিশ্বাস বলেন, আগে তিস্তায় শুশুক পাওয়া যেত। সারাবছর নদীতে পানি না থাকায় এটি বিলুপ্তপ্রায় হয়ে পড়েছে। তিস্তায় শুশুক পাওয়া একটি ভালো খবর। নদীতে পানি থাকলে এ প্রাণির অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভব। সম্পাদনা : খালিদ আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়