শিরোনাম
◈ তারেক রহমানের সঙ্গে ছাত্রদলের শীর্ষ পাঁচ নেতার বিদায়ী সাক্ষাৎ, আসছে নতুন কমিটি ◈ রাষ্ট্রপতি হলে কি রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় হয়ে যেতে হয়? ◈ বাংলাদেশে নিজেদের গোপন নেটওয়ার্ক গঠনের চেষ্টা করছে আল-কায়েদা: জাতিসংঘের সতর্কর্তা ◈ বন্ধ হলো সামিটের এলএনজি সরবরাহ, গ্যাস সংকট আরও তীব্র হওয়ার শঙ্কা ◈ র‍্যাবের টিএফআই সেলে পৈশাচিক নির্যাতন: ট্রাইব্যুনালে চিকিৎসকের চাঞ্চল্যকর জবানবন্দি ◈ সবার মতামত নিয়েই সংবিধান সংশোধন ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে: চিফ হুইপ ◈ লালদিয়া কনটেইনার টার্মিনাল হবে আধুনিক ও পরিবেশবান্ধব: নৌপরিবহন মন্ত্রী ◈ সিসিটিভিতে মারধরের দৃশ্য, ছাত্রদল নেতার ঘটনায় ইউএনও বদলি ◈ ৭ জেলায় সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ◈ ২৬ আগস্ট সরকারি ছুটি থাকছে

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২১, ১১:২৫ দুপুর
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২১, ১১:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আফগানিস্তানের জন্য ১০০ কোটি ডলারেরও বেশি সহায়তার প্রতিশ্রুতি পেয়েছে জাতিসংঘ

মাজহারুল ইসলাম : [২] তালেবানের ক্ষমতা দখলের পর আফগানিস্তানে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিতে পারে বলে জাতিসংঘের সতর্কবার্তার পর এই প্রতিশ্রæতি এলো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

[৩] সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের আহŸানে সোমবার আফগানিস্তানের জন্য সহযোগিতা কনফারেন্স হয়। সেখানে ৬০৬ মিলিয়ন ডলার চাওয়া হয়েছিল। সে আহŸানের পর অর্থ সহায়তার প্রতিশ্রুতি ডলারের অঙ্কে এক হাজার মিলিয়ন অর্থাৎ এক বিলিয়ন ছাড়িয়ে গেছে। কনফারেন্সটিতে জাতিসংঘ ও রেড ক্রসের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

[৪] কনফারেন্সে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, দুই দশকের যুদ্ধ শেষে আফগানিস্তান বর্তমানে নাজুক সময় পার করছে। দারিদ্র্যের হার বেড়েই যাচ্ছে, সরকারি সেবা ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। এই মাসের শেষে আফগানিস্তানের বহু মানুষ অনাহারী হয়ে পড়বে বলে জানান জাতিসংঘের মহাসচিব।

[৫] গত ১৫ আগস্ট তালেবানের আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের আগপর্যন্ত আফগানিস্তানের এক কোটি ৮০ লাখ মানুষ সহযোগিতার ওপর নির্ভরশীল ছিল। খরা, খাদ্য ও নগদ অর্থ সংকটে এবং রাজনৈতিক পটপরিবর্তনের ফলে সৃষ্ট অস্থিরতায় এই নির্ভরশীল মানুষের সংখ্যা আরও বাড়ার আশঙ্কার কথা জানিয়েছে জাতিসংঘসহ অন্যান্য সাহায্য সংস্থাগুলো।

[৬] পশ্চিমা মদদপুষ্ট সরকারের পতনে এবং তালেবানের বিজয়ের ফলে আফগানিস্তানে শত শত কোটি ডলারের বিদেশি সাহায্য বন্ধ হয়ে গেছে। দেশটিতে জাতিসংঘের কার্যক্রম চালানো নিয়েও চাপ তৈরি হয়েছে। জাতিসংঘের মহাসচিব গত শুক্রবার জানিয়েছেন, এই মুহূর্তে জাতিসংঘ নিজের কর্মীদের বেতনই দিতে পারছে না।

[৭] আহ্বান করা ৬০৬ মিলিয়ন ডলারের প্রায় এক-তৃতীয়াংশ জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের (ডবিøউএফপি) মাধ্যমে খাদ্য সরবরাহে ব্যয় করার কথা হয়েছে। আগস্ট ও সেপ্টেম্বরে ডবিøউএফপি আফগানিস্তানে একটি জরিপ চালিয়ে জানায়, দেশটির ৯৩ শতাংশ মানুষ পর্যাপ্ত পরিমাণ খাবার পায় না। এ ছাড়া জাতিসংঘের আরেকটি প্রতিষ্ঠান বিশ্ব স্বাস্থ্য সংস্থাও (ডবিøউএইচও) এই সাহায্যের অর্থ আফগানিস্তানে তাদের স্বাস্থ্য কার্যক্রম পরিচলানায় ব্যয় করবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়