শিরোনাম
◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২১, ০৭:২১ বিকাল
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রবীণ সাংবাদিক সেলিম চৌধুরী মারা গেছেন

রাহুল রাজ: [২] দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার বিনোদন সম্পাদক সেলিম চৌধুরী মারা গেছেন। তিনি গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর লালমাটিয়া ইস্ট্যার্ন কেয়ার হসপিটালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৫ বছর। সেলিম চৌধুরীর পিতার নাম, মরহুম সাইদুর রহমান (সাবেক বিজিবি কর্মকর্তা) ও মা সুরাইয়া খাতুন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা এক সন্তান, তিন ভাই ও দুই বোন ও মা’সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

[৩] সোমবার বাদ আসর মোহাম্মদপুর বসিলার স্থানীয় মসজিদে তার নামাজে যানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাকে রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।

[৪] প্রবীণ সাংবাদিক সেলিম চৌধুরী বহু দৈনিক ও ম্যাগাজিনে কর্মরত ছিলেন। সাংবাদিকতায় বিনোদন বিভাগে সেলিম চৌধুরীর চলচ্চিত্রের স্বর্ণযুগে তার সাবলির লেখনির মাধ্যমে পাঠকদের হৃদয়ে বিশেষ স্থান করে নেন।

[৫] ব্যক্তিগত জীবনে তিনি খুবই প্রাণবন্ত একজন মানুষ ছিলেন। তার এই চলে যাওযায় বিনোদন জগত সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সেলিম চৌধুরীর মৃত্যুতে দৈনিক বাংলাদেশ আলো পত্রিকা পরিবারের পক্ষ থেকে সম্পাদক মফিজুর রহমান বাবু গভীর শোক প্রকাশ এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহানুভুতি জানিয়েছেন।

[৬] প্রবীণ সাংবাদিক সেলিম চৌধুরী বহু দৈনিক ও ম্যাগাজিনে কর্মরত ছিলেন। সাংবাদিকতায় বিনোদন বিভাগে সেলিম চৌধুরীর চলচ্চিত্রের স্বর্ণযুগে তার সাবলীল লেখনির মাধ্যমে পাঠকদের হৃদয়ে বিশেষ স্থান করে নেন।

[৭] ব্যক্তিগত জীবনে তিনি খুবই প্রাণবন্ত একজন মানুষ ছিলেন। তার এই চলে যাওযায় বিনোদন জগতে সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সেলিম চৌধুরীর মৃত্যুতে দৈনিক বাংলাদেশ আলো পত্রিকা পরিবারের পক্ষ থেকে সম্পাদক মো. মফিজুর রহমান খান বাবু গভীর শোক প্রকাশ এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহানুভুতি জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়