শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৩৪ বিকাল
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৩৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ময়মনসিংহ মেডিকেলে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা শুরু

আল আমীন: [২] করোনা মহামারিতে দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ থেকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজে উৎসবমূখর পরিবেশে ক্লাস ও পরীক্ষা শুরু হয়েছে।

[৩] প্রথম দিনে দ্বিতীয় ও পঞ্চম বর্ষের শিক্ষার্থীরা ক্লাসে অংশগ্রহণ করেছেন। এছাড়াও এমবিবিএস ফাইনাল ও পোস্ট গ্র্যাজুয়েশন কোর্সের পরীক্ষাও অনুষ্ঠিত হয়েছে।

[৪] এব্যাপারে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ চিত্তরঞ্জন দেবনাথ। তিনি জানান নৈতিক, মানবিক মূল্যবোধ জাগ্রত করনে শিক্ষার্থীদের চর্চায় মনোনিবেশ করতে জোড় দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সকল বর্ষের ক্লাস শুরু হবে। দীর্ঘদিন বন্ধের ঘাটতি পূরণে সরাসরি ক্লাসের মাধ্যমে সম্ভব হবে। অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের থিওরির উপর জোর দেওয়া হয়েছিল।

[৫] এখন বেশি বেশি প্র্যাকটিকেল করানো হবে। সকল শিক্ষার্থীদের ভ্যাকসিনের আওতায় আনা হয়েছে বলেও জানান অধ্যক্ষ।

[৬] এদিকে, দীর্ঘদিন পর ক্লাসে ফিরতে পেরে দারুণ উচ্ছষিত শিক্ষার্থীরা। বাড়তি পরিশ্রম করে দীর্ঘদিনের লেখাপড়ার ঘাটতি পূরণ করে নেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

[৭] অপেক্ষার প্রহর বেড়েছে প্রথম বর্ষের শিক্ষার্থীদের। যারা সবচেয়ে বেশি অপেক্ষায় আছেন প্রথম বর্ষে কলেজ ক্যাম্পসে পা রাখবে। চলতি মাসের ১৮ তারিখে তাদের প্রথম ক্লাস শুরু হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়