শিরোনাম
◈ বগুড়ার শেরপুরে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ জন নিহত ◈ সরকারের এক মাসে ব্যাপক অর্জন, তবে সমালোচনাও আছে ◈ কোনো কথা বা কাজে অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি: নাসীরুদ্দীন পাটওয়ারী ◈ ম‌হেন্দ্র সিং ধোনিকে ভারতের কোচ হিসেবে দেখতে চান গৌতম গম্ভীর! ◈ যে পাঁচটি জিনিস ব‌লে দে‌বে ঢাকা ও দিল্লির সম্পর্ক কোন পথে ◈ সড়কের বেহাল দশায় ম্লান হতে পারে ঈদ আনন্দ ◈ পদ্মা সেতুতে যানবাহনের চাপ বাড়লেও রাস্তায় নেই দীর্ঘস্থায়ী যানজট ◈ ভোর থেকেই ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠছে ইসরায়েল ◈ ইরান মেক্সিকোতে বিশ্বকাপ খেলতে চায়, যুক্তরাষ্ট্রে নয় ◈ জামাই শা‌হিন আ‌ফ্রিদি‌কে কেনো অধিনায়ক করা হলো, ক্ষেপে গে‌লেন শা‌হিদ আফ্রিদি 

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২১, ০৫:১১ বিকাল
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২১, ০৫:১১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আনুষ্ঠানিক ভাবে তিন বছরের জন্য পিসিবির চেয়ারম্যানের দায়িত্ব পেলেন রমিজ রাজা

স্পোর্টস ডেস্ক: [২] সব কিছু পাকা হয়েই ছিল। বাকি ছিল আনুষ্ঠানিকতার। পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) তিন বছরের জন্যে চেয়ারম্যান পদে বসলেন রমিজ রাজা। সোমবার এক সভার পর দায়িত্ব বুঝে নেন সাবেক এই ক্রিকেটার।

[৩] রমিজ রাজাকে মনোনীত করেছেন পাক প্রধানমন্ত্রী ও পিসিবির প্রধান পৃষ্ঠপোষক ইমরান খান। এর ফলে চতুর্থ ক্রিকেটার হিসেবে পিসিবির শীর্ষ পদে বসলেন ১৯৯২ বিশ্বকাপজয়ী রমিজ। তার আগে দায়িত্ব পালন করেছেন আব্দুল হাফিজ কারদার, জাভেদ বুরকি ও ইজাজ বাট।

[৪] পাকিস্তানের হয়ে রমিজ রাজা আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২৫৫টি। ১৯৮৪ সাল থেকে ১৯৯৭ সাল পর্যন্ত বিস্তৃত ছিল তার ক্যারিয়ার। এই সময়ে রান করেন ৮ হাজার ৬৭৪। এর আগে ২০০৩-০৪ সালেও পিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন। তখন চেয়ারম্যান ছিলেন শাহরিয়ার খান।

[৫] অবশ্য পদে বসার আগ থেকেই বোর্ডে প্রভাব বিস্তার করা শুরু করেন রমিজ। যে কারণে কিছুদিন আগে প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ান মিসবাহ উল হক। সরে যান বোলিং কোচ ওয়াকার ইউনিসও। জিও নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়