শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে গভীর সংকট, সমাধান খুঁজতে এক টেবিলে আরব-ইসলামী দেশগুলো ◈ স্বজনের টানে ঘরমুখো মানুষ, কোথাও যানজট কোথাও স্বস্তি ◈ ঈদ ছুটিতে রাজধানীতে অপরাধের ঝুঁকি, সতর্কতায় জোর পুলিশের ◈ জেট ফুয়েলের মূল্যবৃদ্ধির ঘোষণা থেকে সরে এলো বিইআরসি ◈ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অংশ নিয়ে সমঝোতা নাগালের মধ্যে ছিল বলে মনে করেছেন যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টা ◈ দক্ষিণ কোরিয়াকে হা‌রি‌য়ে নারী এশিয়ান কাপের ফাইনালে জাপান  ◈ মে‌হেদী হাসান মিরাজের পক্ষে রায় দিলো এমসিসি ◈ ট্রেন দুর্ঘটনায় ক্ষতি হ্রাস ও দুর্ভোগ এড়াতে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ইরান অভিযানে ১৬ মিলিয়ন ডলারের এক ডজনের বেশি রীপারের ড্রোন ধ্বংস, জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা ◈ শুক্রবার ঈদ উদযাপন করবে সৌদি আরব

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২১, ০২:৫৯ দুপুর
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২১, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশ জাতীয় ফুটবল দলে ডাক পেলেন এলিটা কিংসলি

মাহিন সরকার: [২] এবার বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে প্রতিনিধিত্ব করতে ডাক পেলেন এলিটা কিংসলি। প্রথমবারের মতো জাতীয় দলের প্রাথমিক তালিকায় নাম উঠেছে বসুন্ধরা কিংসের হয়ে খেলা নাইজেরিয়ায় জন্ম নেওয়া এই তারকা ফরওয়ার্ডের।

[৩] যদিও বাংলাদেশি নাগরিক হিসেবে আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য এখনো ফিফার ছাড়পত্র পাননি কিংসলি। তবে দ্রুত সে ছাড়পত্র পাওয়ার ব্যাপারে আশাবাদী বাফুফে।

[৪] যে কারণে সাফ চ্যাম্পিয়নশিপের জন্য জাতীয় দলের প্রাথমিক তালিকায় রাখা হয়েছে কিংসলিকে।

[৫] এলিটাকে দলে রাখার বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম। তিনি বলেন, সাফের জন্য যে ৩৫ জনের তালিকা পাঠানো হয়েছে, সেখানে কিংসলির নাম আছে। আমরা তাঁর নাম জমা দিয়ে রেখেছি, যেন ফিফার ছাড়পত্র পেলে আর কোচের প্রয়োজন হলে তাঁকে নিতে পারেন। এই সপ্তাহের মধ্যে ছাড়পত্র পাওয়ার ব্যাপারে আমরা আশাবাদী।

[৬] ১ থেকে ১৬ অক্টোবর মালদ্বীপে অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ। ২০ সেপ্টেম্বর থেকে প্রস্তুতি শুরু হওয়ার কথা বাংলাদেশ দলের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়