শিরোনাম
◈ ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ ◈ অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন শেষে আগের কর্মস্থলে ফিরলেন আসিফ নজরুল ◈ ১২০২টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন ◈ চিফ প্রসিকিউটরের বিরুদ্ধে ‘সেটলিং বাণিজ্য’ ও দুর্নীতির অভিযোগ, পাল্টা ‘মিথ্যা’ দাবি তাজুল ইসলামের ◈ যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ মানুষ ডোনাল্ড ট্রাম্পের পদত্যাগ চান ◈ কবে থেকে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে, জানাগেল তারিখ ◈ চাঁদাবাজি বন্ধ না হলে ব্যবসা বন্ধ করে চলে যাব: ডিসিসিআইয়ের সংবাদ সম্মেলন ◈ মেয়াদ যেখানে শেষ হবে সেখানে আগে সিটি নির্বাচন হবে : মির্জা ফখরুল ◈ রা‌তে টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ইংল্যান্ডের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌বে পাকিস্তান ◈ প্রায় ২ কোটি টাকা ক্ষতির পর বাংলাদেশি পর্যটকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে শিলিগুড়ির হোটেল ব্যবসায়ীরা!

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২১, ০৯:৫৮ রাত
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২১, ০৯:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাপান থেকে দেশে পৌঁছেছে মেট্রোরেলের আরো ৪ বগি ও দুই ইঞ্জিন

মিনহাজুল আবেদীন: [২] জাপানের কোবে বন্দর থেকে মেট্রোরেলের আরো চারটি বগি ও দুটি ইঞ্জিন নিয়ে চতুর্থ দফায় মোংলা বন্দরে ভিড়েছে বিদেশি জাহাজ এমভি প্রেসার্স কোরাল। ডিবিসি

[৩] জাহাজটি রোববার বিকেল ৫টার দিকে বন্দর জেটিতে ভিড়ে। এরপর বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট দপ্তরের কাগজপত্রের কাজ সম্পন্ন হওয়ার পর জাহাজ থেকে বগি ও ইঞ্জিন নামানোর কাজ শুরু হয়।

[৪] জাহাজ থেকে সরাসরি বার্জে (নৌযান) এ বগি ও ইঞ্জিন খালাস করা হচ্ছে। খালাস শেষে এগুলো নদী পথে ঢাকার উত্তরার দিয়াবাড়ী ডিপোতে নেয়া হবে বলে জানিয়েছেন বিদেশি জাহাজ এমভি প্রেসার্স কোরাল’র স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট স্টিম শিপ কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার মো. ওহিদুজ্জামান। দেশ রুপান্তর

[৫] তিনি বলেন, চতুর্থ দফায় আসায় চারটি বগি ও দুটি ইঞ্জিনের সঙ্গে আনুষঙ্গিক আরো সরঞ্জামাদি রয়েছে।

[৬] মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরউদ্দীন বলেন, এর আগে গত ৩১ মার্চ এমভি এসপিএন ব্যাংকক জাহাজে ছয়টি, ৫ মে এমভি ওশান গ্রেস জাহাজে ছয়টি বগি ও ২০ জুলাই এমভি হরিজন-০৯ জাহাজে ১০টি বগি ও ২টি ইঞ্জিন খালাস হয়েছে এ বন্দর দিয়ে। আর রোববার আরো চার বগি ও দুই ইঞ্জিন নিয়ে এমভি প্রেসার্স কোরাল মোংলা বন্দরে ভিড়েছে। বাংলা ট্রিবিউন

[৭] গত ২৯ আগস্ট শেষে রাজধানীর দিয়াবাড়ি ডিপোর ভায়াডাক্টে মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল উদ্বোধন করা হয়। দেশের প্রথম মেট্রোরেল পরিষেবা আগামী বছরের ডিসেম্বরে উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

[৮] এখন পর্যন্ত মেট্রোরেল প্রকল্পের যে ৬৪ শতাংশ কাজ হয়েছে। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত কাজের অগ্রগতি প্রায় ৮৫ শতাংশ। আর আগারগাঁও থেকে মতিঝিল অংশের পূর্তকাজ হয়েছে প্রায় ৬০ শতাংশ। পাশাপাশি ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিস্টেম ও রোলিং স্টক ও ডিপোর ইকুইপমেন্ট সংগ্রহ কাজের সমন্বিত অগ্রগতি প্রায় ৫৫ শতাংশ।নির্ধারিত সময়ের আগে শেষ হওয়ায় সরকারের ৭০ কোটি ৫৮ লাখ টাকা সাশ্রয় হয়েছে। বাংলানিউজ ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়