শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২১, ০৮:২২ রাত
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২১, ০৮:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রংপুর বিভাগে করোনায় নতুন সংক্রমণ ৭৬

আফরোজা সরকার: রোববার সকাল ৮ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৮৮৫ জনের নমুনা পরীক্ষা করে ৮ জেলায় একদিনে নতুন করে ৭৬ জন নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং লালমনিরহাট জেলায় একদিনে আরও ১ জনের মৃত্যু হয়েছে।

এ সময়ে বিভাগে সুস্থ হয়েছেন ১৮০ জন। এ নিয়ে বিভাগে ২ লাখ ৬৬ হাজার ১২৪ জনের নমুনা পরীক্ষা করে মোট ৫৪ হাাজার ১শ’ ৬০ জন আক্রান্ত পাওয়া গেছে। এছাড়া এ পর্যন্ত মোট ১ হাজার ২শ’ ১৮ জনের মৃত্যু হয়েছে। বিভাগে ৫০ হাজার ৯১ জন রোগী এ পর্যন্ত সুস্থ হয়েছেন।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল পর্যন্ত ২৪ ঘন্টায় এই বিভাগের একদিনে দিনাজপুরে ১৫ জন, ঠাকুরগাঁয় ১৪ জন, পঞ্চগড়ে ১৫ জন, রংপুরে ১৩ জন, লালমনিরহাটে ৪ জন, কুড়িগ্রামে ৫ জন, গাইবান্ধায় ৫ জন এবং নীলফামারী জেলায় ৫ জন করে করোনায় আক্রান্ত হয়েছেন। রংপুর বিভাগে করোনা সংক্রমনের হার গত ২৪ ঘন্টায় ৮ দশমিক ৫৯ শতাংশ এবং এ পর্যন্ত ২০ দশমিক ৩৫ শতাংশ, মৃত্যুর হার ২ দশমিক ২৫ শতাংশ এবং সুস্থতার হার ৯২ দশমিক ৪৯ শতাংশে দাঁড়িয়েছে।

গত ২৪ ঘন্টায় রংপুর বিভাগের বুড়িমারী স্থল বন্দর দিয়ে ৫ জন যাত্রী ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। এ পর্যন্ত ভারত থেকে মোট ৪৯ হাজার ৯শ’ ৯৭ জন যাত্রী ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার মোহাম্মদ মোতাহারুল ইসলাম জানান, গতকাল পর্যন্ত দিনাজপুুর জেলায় ১৪ হাজার ৪শ’ ৩৩ জন আক্রান্ত ও ৩২২ জনের মৃত্যু হয়েছে। রংপুর জেলায় ১২ হাজার ২শ’ ৬২ জন আক্রান্ত ও ২৯০ জনের মৃত্যু হয়েছে।

ঠাকুরগাঁও জেলায় ৭ হাজার ৩শ’ ৫১ জন আক্রান্ত ও ২৪৬ জনের মৃত্যু, গাইবান্ধা জেলায় ৪ হাজার ৮শ’ ২১ জন আক্রান্ত ও ৬৩ জনের মৃত্যু, নীলফামারী জেলায় ৪ হাজার ৩শ’ ৫৫ জন অক্রান্ত ও ৮৭ জনের মৃত্যু, কুড়িগ্রাম জেলায় ৪ হাজার ৫শ’ ৮৩ জন আক্রান্ত ও ৬৬ জনের মৃত্যু, লালমনিরহাট জেলায় ২ হাজার ৭শ’ ১৫ জন আক্রান্ত ও ৬৫ জনের মৃত্যু, পঞ্চগড় জেলায় ৩ হাজার ৬শ’ ৪২ জন আক্রান্ত এবং ৭৯ জনের মৃত্যু হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়