শিরোনাম
◈ মানুষকে ব্যাগে ভরে ফেললে কী হয়? খুনের আগে চ্যাটজিপিটি ব্যবহার করে পরিকল্পনা নিয়েছিল ঘাতক ◈ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হঠাৎ ছাত্রদল-শিবিরের মধ্যে অস্থিরতা, নেপথ্যে কী? ◈ এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির বিরু‌দ্ধে লড়‌বে চেলসি ◈ কোন পথে যাচ্ছে জামায়াত-এনসিপি ◈ চোটে জর্জরিত নেইমারের ব্রাজিল বিশ্বকাপ দলে ফেরার সুযোগ বাড়ছে ◈ তিন বছরে বন্ধ ৪০০ পোশাক কারখানা, ঝুঁকিতে গার্মেন্টস শিল্প  ◈ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা অনিশ্চিত, আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বেড়েছে ◈ ইরান যুদ্ধের সময় আমিরাতে গোপনে ‘আয়রন ডোম’ মোতায়েনের অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে ◈ ইরানবিরোধী অভিযানে ব্যবহৃত যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড ঘাঁটিতে আগুন ◈ লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় ১৪ জন নিহত

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২১, ০৮:১২ রাত
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২১, ০৮:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাবনায় চাচাতো ভাইয়ের আঘাতে বোনের মৃত্যু

পাবনা প্রতিনিধি : [২] পারিবারিক বিরোধের জেরে চাচাতো ভাইয়ের আঘাতে চাচাতো বোন পারুল খাতুন (২৫) নিহত হয়েছে। রোববার সকাল সাতটার দিকে পাবনার ফরিদপুর উপজেলার দিঘুলিয়া দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। দুপুরে পাবনায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

[৩] নিহত পারুল ওই গ্রামের আজেদুল ইসলামের স্ত্রী। নিহতের চাচাতো ভাই একইগ্রামের আজিবর হোসেনের ছেলে মোকলেছ আলী (৩০) ঘটনার পর পলাতক রয়েছে।

[৪] পরিবারের বরাত দিয়ে ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, বাড়ির ছোট বাচ্চাদের খেলাধুলা ও মারামারি নিয়ে সকাল সাতটার দিকে মোকলেছ ও পারুলের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে ক্ষুব্ধ মোকলেছ কাঠের বাটাম দিয়ে পারুল খাতুনকে মাথায় আঘাতসহ বেধড়ক মারপিট করে।

[৫] এ ঘটনায় গুরুতর আহত পারুলকে উদ্ধার করে প্রথমে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক। দুপুর ১২টার দিকে পাবনায় নেয়ার পথে পারুলের মৃত্যু হয়।

[৬] ওসি মাসুদ আরও জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার পর থেকে চাচাতো ভাই মোকলেছ পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়