শিরোনাম
◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও) ◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক ◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২১, ১০:২০ দুপুর
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২১, ১১:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নাইন ইলেভেনে নিহতদের প্রতি স্বজনদের শ্রদ্ধা

ওয়ালিউল্লাহ সিরাজ: [২] শনিবার নাইন ইলেভেনের সন্ত্রাসী হামলার দুই দশক পূর্ণ হয়েছে। বিধ্বস্ত টুইন টাওয়ারের স্থান গ্রাউন্ড জিরোতে আয়োজিত সমবেদনা অনুষ্ঠানে এসে নিহতদের আত্মীয়রা চোখের পানি ধরে রাখতে পারেন নি। টুইন টাওয়ারে হামলার নির্ধারিত সময়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। বিবিসি

[৩] সমবেদনা অনুষ্ঠানে নিহতদের নাম পাঠ করা হয়। নিহতদের নাম পাঠ করতে মঞ্চে উঠে এক তরুণী বলেন, চাচা তোমার সাথে আমার কখনো দেখা হয়নি। কিন্তু আমি তোমাকে সত্যিই অনেক মিস করি।

[৪] লিসা রেইনা কে নাইন ইলেভেনে স্বামীকে হারিয়েছেন। তিনিও এসেছিলেন সমবেদনা জানাতে। তিনি বলেন, যদিও ২০ বছর চলে গেছে কিন্তু আমার মনে হয় গতকালই যেন ঘটনাটা ঘটেছে।

[৪] নিউইয়র্কের স্মৃতিসৌধে এসেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন। আরো এসেছিলেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, বারাক ওবামা ও সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন, মিশেল ওবামা।

[৫] বাইডেন বলেন, আমাদের প্রত্যেকের হৃদয়ে যে বেদনা তৈরি হয়েছে সেটা কখনো মুছে যাবে না। যখনই নাইন ইলেভের কথা মনে পড়ে, মনে হয় মাত্রই যেন হামলা হয়েছে। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়