শিরোনাম
◈ প্রিপেইড মিটারে মাসিক চার্জ থাকছে না: বিদ্যুৎমন্ত্রী ◈ আসন্ন সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি, রাতে জরুরি সংবাদ সম্মেলন ◈ ৫০০ টাকার ভাড়া নিয়ে টানাপোড়েন: চিকিৎসা না পেয়ে নবজাতকের মর্মান্তিক মৃত্যু ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির সামনে থেকে সরিয়ে দিলো যুবদল নেতা নয়নকে, ভিডিও ভাইরাল ◈ আগের নীল পোশাকে ফিরতে যাচ্ছে পুলিশ, নতুন ইউনিফর্মে অসন্তোষ! ◈ ছাত্র আন্দোলনের মামলায় ৬৩% আসামি নির্দোষ: পিবিআইয়ের তদন্তে মিলছে না অভিযোগের প্রমাণ ◈ আচমকা বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী  ◈ ৪ হাজার কোটি টাকার হিট প্রকল্পে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ: প্রকল্প নিয়ে নাখোশ বিশ্বব্যাংক, ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী ◈ এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে মঙ্গলবার সিঙ্গাপুরের বিরু‌দ্ধে লড়‌বে বাংলা‌দেশ ◈ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ঘাঁটিতে হামলার জন‌্য ইরানকে সহায়তা কর‌ছে রাশিয়া, দাবি জেলেনস্কির

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২১, ০২:০৬ রাত
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২১, ০৬:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কওমি মাদরাসা খুলে দেওয়ায় সরকারকে ধন্যবাদ হেফাজতের

নিজস্ব প্রতিবেদক: [২] দেশের সব কওমি মাদ্রাসাসহ শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

[৩] শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় সংগঠনটির আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা নুরুল ইসলাম এক যৌথ বিবৃতিতে বলেন, অবশেষে ১২ সেপ্টেম্বর থেকে দেশের সব কওমি মাদ্রাসাসহ শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

[৪] তারা বলেন, গত বেশ কয়েকমাস ধরে স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকারের উচ্চপদস্থ দায়িত্বশীলদের কাছে আমরা বারবার মাদরাসা খুলে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছি। স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের আশ্বস্ত করেছিলেন। আলহামদুলিল্লাহ, সরকার শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে হেফাজতের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।

[৫] বিবৃতিতে শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট, বিশেষ করে কওমি মাদ্রাসার দায়িত্বশীল এবং ছাত্র ও শিক্ষকদের প্রতি কোভিড-১৯ প্রতিরোধে সরকারের জারি করা স্বাস্থ্যবিধি মেনে পাঠদানসহ প্রতিষ্ঠানের দৈনন্দিন কাজ পরিচালনা করার জন্য আহ্বান জানান হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর ও মহাসচিব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়