শিরোনাম
◈ উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নিখুঁত হামলা, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা ◈ গণপিটুনিতে ৯ মাসে ১৭১ মৃত্যু, ‘মব’ কি সংঘবদ্ধ অপরাধের নতুন কৌশল? ◈ প্রতিদ্বন্দ্বী তুরস্কের বাজারেও বাড়ছে বাংলাদেশের পোশাকের চাহিদা ◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি ◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২১, ০১:৫৫ রাত
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বে মোবাইল ইন্টারনেটের গতি বেড়েছে ৬০ শতাংশ, বাংলাদেশে ১৫ শতাংশ

নিউজ ডেস্ক: গত এক বছরে বাংলাদেশে মোবাইল ইন্টারনেটের গতি বেড়েছে ১৫ দশমিক ৩৮ শতাংশ। তবে, একই সময়ে বিশ্বব্যাপী মোবাইল ইন্টারনেটের গড় গতি গড়ে বেড়েছে ৫৯ দশমিক ৫ শতাংশ। এ হিসেবে বাংলাদেশে মোবাইল ইন্টারনেটের গতি বৃদ্ধির হার বৈশ্বিক গড়ের প্রায় এক-চতুর্থাংশ। জাগো নিউজ

মোবাইল ইন্টারনেটে বৈশ্বিক গড়ের চেয়ে বাংলাদেশের গড় খারাপ হলেও এগিয়ে আছে ব্রডব্যান্ড সংযোগের গতি। গত বছরের জুলাইয়ের তুলনায় চলতি বছরের জুলাইয়ে বিশ্বে ব্রডব্যান্ডের সংযোগের গতি বেড়েছে গড়ে ৩১ দশমিক ৮৭ শতাংশ।

সম্প্রতি প্রকাশিত ইন্টারনেটের গতি পরীক্ষা ও বিশ্লেষণের প্রতিষ্ঠান ‘ওকলা’র তথ্য বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত এক বছরে বাংলাদেশে মোবাইল ইন্টারনেটের গতি বাড়ার হার ১৫ দশমিক ৩৮ শতাংশ। অথচ এ সময়ে বিশ্বব্যাপী মোবাইল ইন্টারনেটের গতি গড়ে বেড়েছে ৫৯ দশমিক ৫ শতাংশ।

প্রতিষ্ঠানটি জানায়, ২০২০ সালের জুলাইয়ে বিশ্বে মোবাইল ইন্টারনেটের ডাউনলোডের গড় গতি ছিল সেকেন্ডে ৩৪ দশমিক ৫২ মেগাবাইট (এমবিপিএস)। চলতি বছরের জুলাইয়ে এসে তা বেড়ে হয়েছে ৫৫ দশমিক শূন্য ৭ এমবিপিএস। আর বাংলাদেশে গত বছরের জুলাইয়ে মোবাইল ইন্টারনেটের ডাউনলোডের গড় গতি ছিল ১০ দশমিক ৯২ এমবিপিএস। এক বছরের ব্যবধানে তা হয়েছে ১২ দশমিক ৬ এমবিপিএস।

প্রতিষ্ঠানটির মতে, ২০২১ সালে মোবাইল ইন্টারনেটের গতিতে শীর্ষ ১০ দেশটি দেশ হলো: সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ কোরিয়া, কাতার, চীন, সাইপ্রাস, নরওয়ে, সৌদি আরব, কুয়েত, অস্ট্রেলিয়া ও বুলগেরিয়া।

ওকলার মোবাইল ইন্টারনেটের গতির সূচকে বাংলাদেশের অবস্থান বরাবরই শেষের দিকে। জুনের মতো জুলাইয়েও বাংলাদেশ ছিল ১৩৫ নম্বরে। তবে জুনের প্রতিবেদনে তালিকায় ছিল ১৩৭ দেশ আর জুলাইয়ে ছিল ১৩৯ দেশ।

  • সর্বশেষ