শিরোনাম
◈ কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ও আহত বেশ কয়েকজন ◈ নেপালের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দলের কোচ হলেন পা‌কিস্তা‌নের মিসবাহ উল হক ◈ একাদশে ভর্তির শেষ সুযোগ, আবেদন করা যাবে ২৭ অক্টোবর পর্যন্ত ◈ চাহিদার চেয়ে বেশি আমদানি, তবু কমছে না ফলের দাম ◈ সৌরবিদ্যুৎ উৎপাদনে সরকারি সম্পত্তি ব্যবহারের সুযোগ, আসছে অধ্যাদেশ ◈ ‘ফ্যামিলি কার্ডের কারণে তালাক বন্ধ হয়েছে’: চিফ হুইপ ◈ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশ, বাংলাদেশিদের নিয়ে কঠোর হচ্ছে ইইউ ◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২১, ১১:৩৫ রাত
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২১, ০৯:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উত্তরার শাহীন স্কুল এন্ড কলেজের হোস্টেলে ছাত্রের মৃত্যু

মাসুদ আলম: [২] শনিবার  বিকেল সাড়ে ৪টার দিকে উত্তরা ১১ নম্বর সেক্টরের ৩ নম্বর সড়কের ১৫ নম্বর বাড়ির হোস্টেলের অষ্টম তলা থেকে আবীর হোসেন খানের (১৩) মরদেহ উদ্ধার করা হয়। আবীর ওই স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিলো।

[৩] আবীরদের গ্রামের বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায়। বাবা মো. ফজলুর রহমান ও মা আবিদা সুলাতানা। পরিবারটি বর্তমানে  নবাবগঞ্জে বসবাস  করে।

[৪] আবীরের খালা রাবেয়া সুলতানা খান গণমাধ্যমকে বলেন, স্কুল কলেজ খোলায় শনিবার দুপুরে  ছেলেকে হোস্টেলে রেখে যান ফজলুর রহমান। তিনি নবাবগঞ্জের বাসায় ফিরে যাওয়ার আগেই  কলেজ থেকে তাকে ফোন দেওয়া হয়। বাসে থাকায় তিনি কল টের পাননি। পরে তিনি রিংব্যাক করলে কলেজ কর্তৃপক্ষ জানায়, আবীর অসুস্থ। তাকে আসতে হবে।

[৫] রাবেয়া জানান, তার বাসা কলেজের পাশে হওয়ায় আবীরের মা তাকে হোস্টেলে গিয়ে খবর নিতে বলেন। তিনি  গিয়ে দেখেন, কলেজের দুজন পরিচালক নিচে কথা বলছেন। প্রশ্নের জবাবে তারা জানান, আবীর গলায় গামছা পেঁচিয়েছিল। তাকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

[৬] আবীরের খালা বলেন, হাসপাতালে গিয়ে দেখি, জরুরি বিভাগের সামনেই আবিরের মরদেহ সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে।  চিকিৎসক জানিয়েছেন-হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। পরবর্তীতে আবীরের বাবা হাসপাতালে এসে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন দিয়ে বিষয়টি জানালে থানা থেকেপুলিশ হাসপাতালে এসে ছাত্রটির মরদেহ উদ্ধার করে।

[৭] উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক লাল মিয়া গণমাধ্যমকে বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি, আবীর হোস্টেলের জানালার সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তার বাবা ফজলুর রহমান বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

[৮] আবিরের খালার দাবি,  এটি কোনোভাবেই আত্মহত্যা হতে পারে না। কারণ আবীরের মরদেহ হোস্টেলের বিছানার ওপরে ছিল। উদ্ধারের সময় আবিরের দুই পা বিছানার ওপর হাঁটুগাড়া অবস্থায় ছিল। এভাবে কেউ আত্মহত্যা করতে পারে না।

 

  • সর্বশেষ