শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৩৫ বিকাল
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৩৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চুরির দায়ে ইউপি সদস্যসহ চারজন জেল হাজতে

সোহাগ গাজী: [২] দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় চুরি করার সময় আটক ইউপি সদস্যসহ ৪ জনকে জেল হাজতে প্রেরণ করেছে চিরিরবন্দর থানা পুলিশ। এ ব্যাপারে অমরপুর গ্রামের গার্মেন্টস শ্রমিক শফিকুর রহমানের স্ত্রী শাহেরা বানু বাদী হয়ে চিরিরবন্দর থানায় একটি চুরির মামলা দায়ের করেছেন।

[৩] মামলার এজাহার সূত্রে জানা গেছে, ১০ সেপ্টেম্বর শনিবার রাত আনুমানিক দুইটার সময় বাড়ির প্রাচীর টপকে বাড়িতে প্রবেশ করে ঘরের ভিতরে ঢুকে আলমারি থেকে এক জোড়া স্বর্ণের কানের দুল ও টেবিলের উপর ভ্যানিটি ব্যাগ হতে চার হাজার টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় শাহেরা বানু টের পেয়ে চিৎকার করলে পাশের বাড়ির লোকজন এসে তাদের আটক করে পুলিশে সোপর্দ করেছে।

[৪] আটককৃতরা হলেন লক্ষীপুর গ্রামের উত্তর পাড়ার জিয়ারুল হকের পুত্র অমরপুর ইউনিয়নের ইউপি সদস্য মনিরুজ্জামান মনির (৪৩) একই গ্রামের আজগার আলীর পুত্র সম্পদ শাহ্(২৬) ও মাজেদুর রহমানের পুত্র মাসুদ রানা (২২) বাসুদেবপুর গ্রামের ফরাহিম শাহর পুত্র মশিউর রহমান শান্ত (২৭)।

[৫] চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার ঢাকা পোস্টকে জানান, বিষয়টি অধিকতর তদন্ত করা হচ্ছে।আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস

  • সর্বশেষ
  • জনপ্রিয়