শিরোনাম
◈ ভারত টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ না জিতলে চাকরী হারা‌বেন কোচ গৌতম গম্ভীর!  ◈ যুক্তরাষ্ট্রে ভুয়া আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে প্রতারণা: বাংলাদেশি নাগরিক গ্রেফতার ◈ বিএনপির বিদ্রোহী বহিষ্কৃত প্রার্থীদের কি দলে ফেরানো হবে? ◈ যেভা‌বে বিশ্বকা‌পের  সেমিফাইনাল খেলতে পারে পাকিস্তান  ◈ বা‌র্সেলোনা ফুটবল ক্লা‌বের রেকর্ড গড়া আয়  ◈ মেক্সিকোতে স‌হিংসতা, ‌বিশ্বকাপ যে শর্তে সরে যেতে পারে ◈ অবৈধভাবে টোল নিলে কঠোর ব্যবস্থা: সড়ক প্রতিমন্ত্রী ◈ ফিলিস্তিন ভূখণ্ড দখলে ইসরায়েলি আইনের তীব্র নিন্দা বাংলাদেশের ◈ সিসিটিভি ফুটেজে দেখা গেলো টিএসসিতে মধ্যরাতে ঘটে যাওয়া লোমহর্ষক পুরো ঘটনা! (ভিডিও) ◈ এবার বিএনপি নেতাকে পিটিয়ে মারলেন দলীয় কর্মীরা

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২১, ০৯:১৪ রাত
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২১, ০৯:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগামী ১২ সেপ্টেম্বর আমিরাতে ফিরতে পারবে বাংলাদেশসহ ১৬ দেশের বাসিন্দারা

ওবায়দুল হক মানিক, আমিরাত: [২] সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণ স্থগিতের সিদ্ধান্ত ঘোষণার পর থেকে যারা বিদেশে অতিবাহিত হয়েছিলো অনেকেই। এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত ভ্যাকসিন দিয়ে সম্পূর্ণভাবে টিকা দেওয়া বাসিন্দাদের ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছে আমিরাত।

[৩] অন্তর্ভুক্ত ন্যাশনাল ইমার্জেন্সি ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টারস ম্যানেজমেন্ট অথরিটি (এনসিইএমএ) এবং ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি অ্যান্ড সিটিজেনশিপ (আইসিএ) এ ঘোষণা দিয়েছেন।

[৪] পূর্বের সীমাবদ্ধ দেশগুলো থেকে, আগামী ১২ সেপ্টেম্বর থেকে আমিরাতে ফিরতে পারবেন।

[৫] এই সিদ্ধান্তে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, নামিবিয়া, জাম্বিয়া, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, উগান্ডা, সিয়েরা লিওন, লাইবেরিয়া, দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া এবং আফগানিস্তান থেকে আসা যাত্রীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

[৬] আগত যাত্রীদের অবশ্যই ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি অ্যান্ড সিটিজেনশিপ (আইসিএ) -এর ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে এবং সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার সময় অনুমোদিত ভ্যাকসিনেশন সার্টিফিকেট উপস্থাপনের পাশাপাশি প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার জন্য টিকা আবেদন সম্পূর্ণ করতে হবে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়