শিরোনাম
◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান ◈ ২ হাজার কোটি টাকায় সৌদি আরব থেকে জরুরি ভিত্তিতে বাড়তি জ্বালানি কিনছে সরকার

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৫১ বিকাল
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জামায়াতের নায়েবে আমির শামসুল ইসলাম চার দিনের রিমান্ডে

খালিদ আহমেদ: [২] রাজধানীর ভাটারা থানার মামলায় জামায়াতের নায়েবে আমির ও সাবেক সাংসদ আ ন ম শামসুল ইসলামসহ দুজনকে চার দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আজ শুক্রবার এই আদেশ দেন। রিমান্ডপ্রাপ্ত অপর আসামি হলেন শামসুল ইসলামের বাবুর্চি ইমাম হোসেন।

[৩] আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ৭ সেপ্টেম্বর রাজধানীর ভাটারা থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এ দুজনকে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। আসামিপক্ষ থেকে রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

[৪] শামসুল ইসলামের আইনজীবী আবদুল রাজ্জাক বলেন, বুধবার রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে শামসুল ইসলাম ও তার বাবুর্চিকে আটক করা হয়।

[৫] ৬ সেপ্টেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে পুলিশ জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ নয়জনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় করা মামলায় পরের দিন তাদের চার দিনের রিমান্ডে নেওয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়