শিরোনাম
◈ চাহিদার চেয়ে বেশি আমদানি, তবু কমছে না ফলের দাম ◈ সৌরবিদ্যুৎ উৎপাদনে সরকারি সম্পত্তি ব্যবহারের সুযোগ, আসছে অধ্যাদেশ ◈ ‘ফ্যামিলি কার্ডের কারণে তালাক বন্ধ হয়েছে’: চিফ হুইপ ◈ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশ, বাংলাদেশিদের নিয়ে কঠোর হচ্ছে ইইউ ◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয়

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৪৪ সকাল
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফেসবুকে সাকিবের রহস্যময় পোস্ট নিয়ে তোলপাড়

স্পোর্টস ডেস্ক: [২] সাম্প্রতিক সময়ে কিছুটা অফ ফর্মে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নিউজিল্যান্ড সিরিজে চীরচেনা সেই রুপে এখনও দেখা যায়নি তাকে। চোটের কারণে সিরিজের শেষ ম্যাচও না খেলার কথাও জানিয়েছেন তিনি। ঠিক এরই মধ্যে ফেসবুকের এক পোস্টে ভক্তদের মনে সাড়া ফেলেছেন তিনি।

[৩] বৃহস্পতিবার (৯ সেপ্টেম্ব) রাতে নিজের ভেরিফায়েড পেজে একটি ছবি পোস্ট করেছেন সাকিব। যেখানে দেখা গেছে, সাদা কেটস জুতা পরা দুই পায়ের ছবি। আলপনা খচিত সাদা রঙের টাইলসের ওপর দাঁড়িয়ে কেউ। মানুষটি যে সাকিব নিজেই তা পোস্টের ক্যাপশনে স্পষ্ট করেছেন সাকিব। লিখেছেন, বুঝতে পারছি না, আমার জুতা বেশি সুন্দর নাকি ফ্লোর? আপনাদের কি মনে হয়? ছবির তলায় জবাব পোস্ট করছেন সাকিবের ভক্ত-অনুরাগীরা। কেউ বলছেন ফ্লোর, কেউ বলছেন জুতা। অনেকে দুটোই একই রঙের জানিয়ে বলেছেন, দুটোই সুন্দর।

[৪] তবে অনেকে উল্টো সাকিবকে প্রশ্ন ছুড়েছেন- জুতা বা টাইলসের বিজ্ঞাপন দিচ্ছেন নাকি? এভাবে পোস্টের ৩ ঘণ্টার মধ্যেই জমা পড়েছে ১৭ হাজার কমেন্ট। এক লাখ ২৮ হাজার রিএক্ট জমা পড়েছে ইতোমধ্যে। ফেসবুক থেকে যমুনাটিভি

  • সর্বশেষ