শিরোনাম
◈ সবাই তো ফাতেমা না বা সবাই ফাতেমার আত্মীয় না, কিন্তু সাধারণ মানুষের কী হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ স্বপ্ন ভেঙে কফিনে ফেরা: একদিনে ৩৪ প্রবাসীর মরদেহ দেশে ◈ দেশে সব ধরণের জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার, রোববার থেকেই কার্যকর ◈ স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আদায়ে বিরোধীদলের ভিন্ন কৌশল ◈ আকাশে দেখা মিলেছে জিলকদ মাসের চাঁদ, ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আমিরাত ◈ এনসিপি তাদের সঙ্গে যোগ দিতে বলছে, আমি হেসেছি: রুমিন ফারহানা ◈ প্রথম দুই মা‌সে বিএনপি সরকারের অর্জন ও ঘাটতি ◈ সারা দেশে বজ্রপাতে ১১ জনের মৃত্যু, আহত অন্তত ১৩ ◈ টেস্ট ক্রিকে‌টে পা‌কিস্তা‌নের নতুন কোচ, বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করলো পিসিবি   ◈ মানবিক ভিসা দেওয়ায় ইরানের দুই নারী ফুটবলার অস্ট্রেলিয়া সরকার‌কে ধন্যবাদ জানালেন  

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২১, ০১:১১ রাত
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২১, ০১:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তালিবানদের নিয়ন্ত্রণে কাবুল ছেড়েছে প্রথম ফ্লাইট

আখিরুজ্জামান সোহান: [২] বৃহস্পতিবার মার্কিন নাগরিকসহ আনুমানিক ২০০ যাত্রী নিয়ে কাবুল বিমানবন্দর ছেড়েছে একটি ফ্লাইট। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে টানা দুই সপ্তাহের বিশৃঙ্খল উদ্ধার অভিযান শেষ হওয়ার পর গত ৩১ আগস্ট বিমানবন্দরটির দায়িত্ব নেয় তালিবান। কাতারের ব্যবস্থাপনায় চলা বিশেষ এই ফ্লাইটটির গন্তব্য দোহা, এরপর থেকে আজ দুপুর পর্যন্ত কাবুল থেকে কোনো ফ্লাইট ছেড়ে যায়নি। এএফপি

[৩] কাতার এয়ারওয়েজের ওই ফ্লাইটের অপেক্ষায় থাকা একজন আফগান-আমেরিকান নাগরিক এএফপিকে বলেন, ‘বৃহস্পতিবার সকালে আমি মার্কিন পররাষ্ট্র দফতর থেকে ফোন পাই। ফোন করে আমাকে বিমানবন্দরে যাওয়ার কথা বলা হয়।’ তবে নাম জানতে চাইলে নিরাপত্তার কথা ভেবে তিনি এএফপিকে তার পরিচয় দেননি।

[৪] উল্লেখ্য, আগস্টের শেষ সপ্তাহে বিমানবন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। হামলায় যুক্তরাষ্ট্রের ১৩ সেনা এবং ১৭০ জন আফগান প্রাণ হারান। আহত হয় আরও বহু মানুষ। পরে বিমানবন্দরে ভয়াবহ সেই হামলার দায় স্বীকার করে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) আফগানিস্তান শাখা ইসলামিক স্টেট অব খোরাশান প্রভিন্স বা আইএস-কেপি।

[৫] এরপর যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশ উদ্ধার কার্যক্রমের গতি আরও বাড়িয়ে দেয়। গত ৩০ আগস্ট মধ্যরাতে যুক্তরাষ্ট্রের সর্বশেষ সেনা একটি সামরিক বিমানে ওঠার মধ্য দিয়ে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের দীর্ঘ দুই দশকের যুদ্ধ তথা সামরিক আগ্রাসনের সমাপ্তি ঘটে। বিজয় উদযাপন করে কাবুলের মসনদে বসে তালিবান। গত মঙ্গলবার তালিবান সরকার ঘোষণা করেছে।

[৬] তালিবান সরকার ঘোষণার পর কাতার কাবুল বিমানবন্দর সচল করার জন্য সব রকমের চেষ্টা চালাতে থাকে। দোহার ব্যবস্থাপনায় সম্প্রতি কাবুল বিমাবন্দরে পৌঁছায় বিমানবন্দরের কার্যক্রম পরিচালনার জন্য একটি দল। ওই দলের অধীনে কাবুল বিমানবন্দর আবার সচল করে দেওয়া হলো। কাতার জানিয়েছে, ধীরে ধীরে কাবুল বিমানবন্দরের পরিস্থিতি স্বাভাবিক হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়