শিরোনাম
◈ সংসদে তুমুল হট্টগোল: ফজলুর রহমানের বক্তব্য ঘিরে উত্তেজনা, স্পিকারের হস্তক্ষেপ ◈ সর্তকতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে রানওয়েতে ঢুকে গেলেন যুবক! ◈ সিঙ্গাপুরকে হারিয়ে নারী এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালে বাংলাদেশ ◈ চল‌তি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ- আইএমএফের পূর্বাভাসের অর্থ কী? ◈ ‘পুলিশে বড় নিয়োগের ঘোষণা, নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে’ ◈ বাংলাবাজারে বইয়ের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুই ইউনিট ◈ হাম ও হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু ◈ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক যুগে বাংলাদেশের আনুষ্ঠানিক প্রবেশ ◈ বাণিজ্য চুক্তিতে স্বচ্ছতা আছে, গোপন কিছু নয়: মার্কিন রাষ্ট্রদূত ◈ সংবাদ প্রকাশের জেরে দলবল নিয়ে দেশ টিভির সাংবাদিককে তুলে নেওয়ার চেষ্টা সাব-রেজিস্ট্রার জাকিরের

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২১, ০৭:২৯ বিকাল
আপডেট : ০৯ সেপ্টেম্বর, ২০২১, ০৭:২৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইলেভেন মিনিটের প্রেম ও সেক্স-----

দেব দুলাল মুন্না, ফেসবুক থেকে, পাওলো কোয়েলহোর উপন্যাস ইলাভেন মিনিট। মারিয়া নামের যৌনকর্মী এক জায়গায় ভাবছে বা বলা যায় ডায়েরিতে লেখছে : আমি আবিষ্কার করেছি কী কারণে একজন পুরুষ একজন মহিলাকে টাকা দেয়। সে সুখী হতে চায়। শুধুমাত্র অর্গ্যাজম পাওয়ার জন্য সে এক হাজার ফ্রাংক দেয় না। সে সুখী হতে চায়। আমিও চাই। সবাই চায়। অথচ কেউ সুখী নয়। আমার কী হারাবার আছে, যদি কিছুক্ষণের জন্য আমি ঠিক করি আমি হব একজন ‘…’

এরপর আসুন দেখি তার রেগুলার কাস্টমার বা প্রেমিক র‌্যালফের সঙ্গে তার কিছু আলাপ:

মারিয়া:একজন বেশ্যার প্রেমে পড়লে কী করে?

র‌্যালফ : আমার মনে হয় এর কারণ, তোমার শরীর কোনোদিন আমার একার হবে না জেনে আমি মন দিয়েছি তোমার আত্মাকে জয় করাতে।

মারিয়া: তোমার ঈর্ষা হয় না? আমার কাছে তো অন্যরাও আসে?

র‌্যালফ : না।তুমি বসন্তকে বলতে পারো না, এখানে এসো আর যতদিন সম্ভব থাকো।

মারিয়া: মানে ?

র‌্যালফ: মানে হলো ১১ মিনিটই অসীম। তুমি তো স্থায়ী কারো না। তাই তোমাকে পাওয়ার ব্যাকুলতা। হয়তো অস্থায়ীকেই মানুষ নিজের অজান্তে বেশি ভালবাসে। ঠিক জানি না। এটাও উত্তর হতে পারে।

মারিয়া: প্রেম কি তবে কন্ডিশনাল না ?

র‌্যালফ: না। কারণ ,প্রেম হওয়ার একটা মিনিমাম কন্ডিশন গ্রাউন্ড থাকেই সব প্রেমের শুরুতেই। কিন্তু প্রেম হয়ে যাওয়ার পর কন্ডিশন পসেসিভনেস তৈয়ার করে। যেটা প্রেমের সমাপ্তি ঘটায়। প্রেম এরপর আনকন্ডিশনাল। ১১ মিনিট ১১ কোটি দিন যেন। যাহা নাই তাহা দেওয়াকেই শুধু প্রেম বলে ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়